হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০২১, ১৮:১৫আপডেট : ২৬ মে ২০২১, ১৮:১৫

রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় আনোয়ার হোসেন (৩৫) এক যুবক নিহত হয়েছেন। তিনি আরমান অ্যাপারেলস লিমিটেডের মেকানিকস সুপারভাইজার ছিলেন।

বুধবার (২৬ মে) সকাল সাড়ে ৭টাযর দিকে হাতিরঝিল থানার পশ্চিম রামপুরা এলাকার হাজীপাড়া পেট্রোল পাম্পের বিপরীতে ডিআইটি রোডে  এই দুর্ঘটনা ঘটে।

পথচারী ও প্রত্যক্ষদর্শী  মহিদুল ইসলাম মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল নিয়ে যান। পরে সেখান থেকে সকাল ৯টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহিদুল ইসলাম জানান, লোকটি (আনোয়ার)  মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় পেছন থেকে আরেকটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে অচেতন অবস্থায় পড়ে ছিলেন। পেছনে থাকা মোটরসাইকেলটি পড়ে গেলেও দ্রুত উঠে চালক মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান।

তিনি আরও জানান, অনেক সময় ধরে পড়েছিলেন আনোয়ার। কেউ তাকে ধরছিল না। পরে আমিই তাকে উদ্ধার হাসপাতালে নিয়ে যাই।

সংবাদ পেয়ে নিহতের স্বজন ও তার সহকর্মীরা  হাসপাতালে ছুটে আসেন। ঢামেক পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ময়নাতদন্তের জন্য  আনোয়ারের মৃতদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

জানা গেছে, আনোয়ার হোসেন চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার চড় খিদিরপুর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে। বর্তমানে তিনি খিলগাঁওয়ের তালতলায় পরিবার নিয়ে থাকতেন। দুই সন্তানের জনক ছিলেন আনোয়ার।

/এআইবি/এআরআর/এপিএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী