মোহাম্মদপুরে আগুনের ঘটনায় দগ্ধ শিশুর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০২১, ১৭:০৩আপডেট : ৩০ মে ২০২১, ১৭:০৩

রাজধানীর মোহাম্মদপুরে আগুনে একই পরিবারের তিনজন দগ্ধের ঘটনায় শিশু মুরসালিন (২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শনিবার (৩০ মে) দিবাগত রাত সাড়ে ১২টায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শিশুটি মারা গেছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন অত্র ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল। তিনি বলেন, দুই বছরের শিশু মুরসালিনের শরীরের ৮০ ভাগ পুড়ে গিয়েছিল। শনিবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ছাড়া একই ঘটনায় দগ্ধ বাবা-মা শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক। বাবা সোহেলের ৭৫ ভাগ এবং মা লাবনীর ৩৫ ভাগ পুড়ে গেছে।

উল্লেখ্য, রাজধানীর মোহাম্মদপুর এলাকার নবোদয় হাউসিং’র সি ব্লকের একটি টিনশেড বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে এক শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়। শুক্রবার ভোর রাতের দিকে এ ঘটনা ঘটে।

/এআইবি/আরটি/এনএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম