পরিবার পরিকল্পনার স্থায়ী পদ্ধতিতে অর্থ দেবে ডিএসসিসি: তাপস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০২১, ১৯:২২আপডেট : ৩০ মে ২০২১, ১৯:২২

পরিবার পরিকল্পনার স্থায়ী পদ্ধতিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আগামীতে অর্থ বরাদ্দ দেবে বলে জানিয়েছেন সংস্থাটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। রবিবার (৩০ মে) বিকেলে নগর ভবনের মেয়র হানিফ অডিটরিয়ামে ‘আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্প (২য় পর্যায়)’  এর আওতায় ডিএসসিসি এলাকায় বাস্তবায়িত  ‘পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদারকরণ’ সংক্রান্ত দ্বিমাসিক পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে মেয়র এ কথা বলেন।

তাপস বলেন, পরিবার পরিকল্পনা অধিদফতরের কিছু আর্থিক অপ্রতুলতা রয়েছে। কিন্তু আমরা চাই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সবকিছুতেই স্বয়ংসম্পূর্ণ হবে। আমরা এই পরিবার পরিকল্পনা কার্যক্রমেও আরও বেশি সম্পৃক্ত থাকতে চাই। তাই আমাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনায়  পরিবার পরিকল্পনার যে স্থায়ী পদ্ধতি রয়েছে, সেই স্থায়ী পদ্ধতিতে আমরা অর্থ বরাদ্দ দেবো এবং সম্পৃক্ত থাকবো। যাতে করে পরিবার পরিকল্পনার স্থায়ী পদ্ধতিকে বেগবান করা যায়।

মেয়র বলেন, ‘করোনা মহামারির মাঝেও আমাদের জীবন থেমে নেই। বিশ্ব আদৌ করোনা মহামারি থেকে সম্পূর্ণরূপে মুক্ত হতে পারবে কিনা সে বিষয়ে সুস্পষ্ট কোনো দিকনির্দেশনা এখনো পাওয়া যাচ্ছে না। তাই ধরেই নিতে হবে যে, আমাদেরকে করোনা মহামারির সঙ্গে চলতে হবে। মহামারির মাঝেও পরিবার পরিকল্পনা সেবা যাতে কোনওভাবে বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

/এসএস/এমআর/
সম্পর্কিত
বাসভাড়া বাড়াতে একমত সরকার ও মালিকপক্ষ
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
ধানমন্ডি লেক থেকে ভাসমান লাশ উদ্ধার
সর্বশেষ খবর
সাবেক এমপি মাহফুজুর রহমান ৬ দিনের রিমান্ডে
সাবেক এমপি মাহফুজুর রহমান ৬ দিনের রিমান্ডে
ইউক্রেনে রুশ হামলায় নিহত ৩, পাল্টা হামলা কিয়েভের
ইউক্রেনে রুশ হামলায় নিহত ৩, পাল্টা হামলা কিয়েভের
শাপলার লাল গালিচার সাজে সাতলা বিল, ভোরেই মিলবে আসল সৌন্দর্য
শাপলার লাল গালিচার সাজে সাতলা বিল, ভোরেই মিলবে আসল সৌন্দর্য
‘গার্ল ড্যাড’ কি সঙ্গীর প্রতি বেশি যত্নশীল?
‘গার্ল ড্যাড’ কি সঙ্গীর প্রতি বেশি যত্নশীল?
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা