অপহরণের আট দিন পর পাওয়া গেলো ক্ষুদ্র ব্যবসায়ী আকরামকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০২১, ১২:৫৩আপডেট : ০৮ জুন ২০২১, ১২:৫৩

অপহরণের আট দিন পর মুক্তিপণের মাধ্যমে অচেতন অবস্থায় পাওয়া গেলো ক্ষুদ্র ব্যবসায়ী আকরাম হোসেন (২৫) কে। তিনি পেশায় ফ্লেক্সিলোডের ব্যবসায়ী।

সোমবার (৮ জুন) দিবাগত রাতে অপহরণকারীদের তথ্যের ভিত্তিতে রমনা থানাধীন হলি ফ্যামেলি হাসপাতালের পাশ থেকে অচেতন অবস্থায় পাওয়া যায় তাকে। সেখান থেকে উদ্ধার করে ঢামেক হাসপাতাল নেওয়া হয়।

আকরাম মঠবাড়িয়া সদর উপজেলার ভবেরচর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। বর্তমানে ৪২ নম্বর কাঁঠালবাগানে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকেন।

ঐ ব্যবসায়ীর বড় ভাই মামুন বলেন, গত ৩১ জুন কাঁঠালবাগানের বাসা থেকে কাজে কারওয়ান বাজারের উদ্দেশ্যে বের হয়ে আর ফেরেনি আকরাম। পরে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পরেরদিন (১ মে) কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

গত শনিবার অপরিচিত নাম্বার থেকে তার (আকরাম) খালাতো ভাইয়ের মোবাইলে এক ব্যক্তি ফোনে ৬০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন এবং বলেন, টাকা দিলে সুস্থভাবে ফেরত পাবে। পরে পরিবারের পক্ষ থেকে তাদের দেওয়া একটি নম্বরে ৩০ হাজার টাকা পাঠানো হয়। এরপর থেকে তাদের নম্বরটি বন্ধ পাওয়া যায়। তাদের সঙ্গে আর যোগাযোগ করা যায়নি।

গত সোমবার (৭ জুন) রাতে আবারও ফোন আসে। তারা জানান, হ্যালি ফ্যামেলির পাশে গেলে আকরামকে পাওয়া যাবে। এরপরই নম্বরটি বন্ধ পাওয়া যায়। পরে আমরা সেখানে গিয়ে খোঁজাখুঁজির পর রাস্তার পাশ থেকে তাকে অচেতন অবস্থায় পাই। পরে হাসপাতালে নিয়ে আসি।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, অচেতন অবস্থায় আকরামকে রাতে ঢামেক হাসপাতালের নিয়ে আসেন তার স্বজনরা। এখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকরা তাকে শহিদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন।

মঙ্গলবার (৮ জুন) সকালে ক্ষুদ্র ব্যবসায়ী আকরামের বড় ভাই মামুন’র সঙ্গে কথা হলে তিনি বলেন, ঢামেকে প্রাথমিক চিকিৎসার (স্টোমাক ওয়াশের) পর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। এখনও জ্ঞান ফিরেনি।

তিনি বলেন, সংবাদ পেয়ে কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) জিহাদ তার তথ্য সংগ্রহ করেন এবং খোঁজখবর নেন।

 

/এআরআর/এআইবি/এনএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম