শান্তিনগরে চালু হলো আরও একটি এসটিএস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০২১, ১২:২৪আপডেট : ০৯ জুন ২০২১, ১২:২৪

বর্জ্য ব্যবস্থাপনের জন্য রাজধানীর শান্তিনগরে আরও একটি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

সংস্থার প্রতিটি ওয়ার্ডে একটি করে বর্জ্য ঘর নির্মাণের লক্ষ্য বর্জ্যের এ ঘরটি চালু করা হয়।

বুধবার (৯ জুন) রাজধানীর শান্তিনগরে অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রটির বা এসটিএস’র উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

‘পরিষ্কার ঢাকা, আমাদের অঙ্গীকার’ এই স্লোগ্নান নিয়ে ডিএসসিসির ১৩ ওয়ার্ডে সিআইডি অফিস সংলগ্ন ফ্লাইওভারের নিচে এই অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রটি চালু করা হয়।

এর আগে মেয়র তার দায়িত্বের এক বছর পূর্তি উপলক্ষে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে ঘোষণা দিয়ে বলেছিলেন, ২০২১ সালের মধ্যেই আমরা ৭৫টি ওয়ার্ডে ৭৫টি বর্জ্য স্থানান্তর কেন্দ্র নির্মাণ কার্যক্রম সম্পন্ন করতে পারব এবং উন্মুক্ত স্থান হতে সম্পূর্ণরূপে বর্জ্য নির্মূল করতে পারব বলে আমি আশাবাদী।

শান্তিনগরে চালু হলো আরও একটি এসটিএস

জানা গেছে, এই মেয়াদে বর্জ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেছে তারা। জাইকার পরামর্শ মোতাবেক ওয়ার্ড- ভিত্তিক কর্মপরিকল্পনা ওয়ার্ড বেইস অ্যাপ্রোচ অনুযায়ী তাদের পরিকল্পনা ঢেলে সাজিয়েছি। সেই সঙ্গে ওয়ার্ড ভিত্তিক বর্জ্য সংগ্রহকারী নিবন্ধন দেওয়া, ওয়ার্ড ভিত্তিক বর্জ্য স্থানান্তর কেন্দ্র নির্মাণ কার্যক্রম হাতে নিয়েছে তারা। গত বছর পর্যন্ত ডিএসসিসিতে বর্জ্য স্থানান্তর কেন্দ্র ছিলো ২১টি। ইতোমধ্যে আরও ছয়টি এসটিএস তারা নির্মাণ করেছে। চলতি জুন মাসের মধ্যেই আরও নতুন ১৪টি বর্জ্য স্থানান্তর নির্মাণ কার্যক্রম সম্পন্ন করবে ডিএসসিসি।

শান্তিনগরে ফ্লাইওভারের নিচে এই অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক, ১৩, ১৯ এবং ২০ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রোকসানা ইসলাম চামেলীসহ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা।

 

/এসএন/এনএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম