চাকরিতে প্রবেশের বয়স ৩২ করার দাবিতে যুব প্রজন্মের সমাবেশ

ঢাবি প্রতিনিধি
১১ জুন ২০২১, ১৮:৫৭আপডেট : ১১ জুন ২০২১, ১৮:৫৭

করোনার ক্ষতি বিবেচনায় এবং স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও মুজিববর্ষের উপহার হিসেবে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবে ৩২ করার দাবিতে সমাবেশ করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-কলেজের শিক্ষার্থীদের প্লাটফর্ম  'সরকারি চাকরিপ্রত্যাশী যুব প্রজন্ম'।

শুক্রবার (১১ জুন) বিকাল তিনটায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করেন তারা।

সমাবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান বলেন, 'আজকে আপনার (প্রধানমন্ত্রী) কারামুক্তির দিন। আপনি এই দিনে কারাগার থেকে মুক্তি লাভ করেছিলেন। আজকের দিনে আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দিবেন না। চাকরির বয়সসীমা বাড়িয়ে ৩২ করে আমাদেরকে পরিবারের বোঝা হওয়া থেকে মুক্তি দিন। 

নওগাঁর শিক্ষার্থী নিলুফা ইয়াসমিন বলেন, 'রোহিঙ্গাদেরকে আশ্রয় দেওয়ার কারণে বহির্বিশ্ব আপনাকে  (প্রধানমন্ত্রী) 'মাদার অব হিউমিনিটি' উপাধিতে ভূষিত করেছে। আপনি আজকে আমাদের মতো বেকারদের দিকে তাকান। চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ করে আমাদের হতাশা থেকে মুক্ত করুন।'

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ রহমান সেতু বলেন, 'করোনার এই অচলাবস্থায় সকল বয়সের শিক্ষার্থী-চাকরিপ্রত্যাশীরা ইতোমধ্যেই দেড় বছর হারিয়ে ফেলেছে যা দুই বছরের দিকে যাচ্ছে। সরকারি চাকরিতে প্রবেশের সময়সীমা ৩০ হওয়ায় করোনার শুরুতে যাদের বয়স ২৮ ছিলো তাদের সময় শেষ হওয়ার পথে। এ মুহূর্তে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ করা হোক।' 

সমাবেশে অংশগ্রহণকারীরা  মুজিববর্ষ ও স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে এবং আওয়ামী লীগ সরকারের ২০১৮ সালে নির্বাচনী ইশতেহারে উল্লেখকৃত 'প্রতিশ্রুতি' (বাস্তবতার নিরিখে যুক্তিসঙ্গত ব্যবস্থা গ্রহণ) অনুযায়ী করোনাকালীন   'প্রণোদনা স্বরুপ' সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ করার দাবি জানান। 

এ সময় শিক্ষার্থীরা 'মুজিব বর্ষের উপহার, ৩২  হোক - ৩২ হোক', 'বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নেই ' বলে শ্লোগান দিতে থাকেন।

সমাবেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের