বিদেশগামী কর্মীদের অগ্রাধিকারভিত্তিতে ভ্যাকসিন চায় বায়রা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০২১, ২১:৫৪আপডেট : ১৬ জুন ২০২১, ২১:৫৪

বিদেশগামী কর্মীদের অগ্রাধিকারভিত্তিতে ভ্যাকসিন দেওয়া ও টিকেটের মূল্য স্থিতিশীল রাখতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে রিক্রুটিং এজেন্সি মালিকদের সংগঠন সম্মিলিত সমন্বয় পরিষদ (বায়রা)।

বুধবার (১৬ জুন) ঢাকা রিপোর্টারস ইউনিটির সাগর রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এসব দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে বায়রার সাবেক সভাপতি আবুল বাশার বলেন, বর্তমান শ্রমবাজারে একমাত্র সৌদি আরব ছাড়া সকল দেশে করোনা ভাইরাসের কারণে শ্রমিক প্রেরণ বন্ধ রয়েছে। এখন কর্মীদের সৌদি আরবে প্রবেশ করলে ভ্যাকসিন নেওয়া থাকলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের প্রয়োজন নেই। কিন্তু ভ্যাকসিন নেওয়া না থাকলে ৭ দিনের হোটেল কোয়ারেন্টাইন পালন করতে হচ্ছে। এতে কর্মীদের ৭০ থেকে ৮০ হাজার টাকা অতিরিক্ত খরচ হচ্ছে।

তিনি বলেন, সরকার বিদেশগামী কর্মীদের ২৫ হাজার টাকা করে প্রণোদনা ঘোষণা করেছে। কিন্তু আমাদের দাবি প্রণোদনা না দিয়ে দ্রুত টিকার ব্যবস্থা করা হোক। সরকার চাইলে সৌদি আরব অথবা টিকা দাতাসংস্থাগুলো, যেখানে বাংলাদেশি কর্মী যায়, তাদের থেকে টিকার ব্যবস্থা করতে পারে।

তিনি আরও বলেন, এখন ৫০ হাজার কর্মী বিদেশে যাওয়ার জন্য প্রস্তুত আছে। ফলে তাদের কোয়ারেন্টাইন বাবদ ৩৭৫ কোটি টাকা বিদেশে চলে যাচ্ছে।

টিকেটের যে উচ্চ মূল্য বিভিন্ন এয়ারলাইন্স নির্ধারণ করেছে সেটি বহন করতে আমাদের সমস্যায় পড়তে হচ্ছে। দিনশেষে এই অতিরিক্ত ব্যয়গুলো প্রবাসী কর্মীদের উপরই বর্তায়। সেই প্রেক্ষিতে অপেক্ষারত ৩০ থেকে ৪০ হাজার বিদেশগামী কর্মীকে দ্রুত ভ্যাকসিন দিয়ে টিকেটের মূল্য স্থিতিশীল করলে অভিবাসন খাতে বিদেশগামী কর্মী এবং প্রেরণকারী প্রতিষ্ঠানগুলো অনেক বিড়ম্বনা থেকে রেহাই পাবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

/এসও/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের