আমিন বাজার ব্রিজে গাড়ির জট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০২১, ১৩:০৬আপডেট : ২৬ জুন ২০২১, ১৩:০৭

গাবতলী থেকে ছেড়ে যাচ্ছে না দূরপাল্লার কোনও গণপরিবহন। তবে গাবতলী এলাকার বিভিন্ন জায়গা থেকে প্রাইভেটকারে গন্তব্যে যেতে দেখা গেছে যাত্রীদের। পুলিশ সদস্যদের সামনে যাত্রীদের ডাকতে দেখা গেছে এসব পরিবহনের চালকদের। তবে পুলিশ সদস্যরা বিষয়টি অনেক সময় এড়িয়ে যাচ্ছেন। আবার দু’-একটি গাড়িকে মামলাও দেওয়া হচ্ছে।

শনিবার (২৬ জুন) গাবতলী আমিন বাজার এলাকা ঘুরে দেখা গেছে, গাবতলী এলাকায় অন্যান্য দিনের তুলনায় আজ গাড়ির চাপ কম। কিন্তু গাবতলী পুলিশের চেকপোস্ট পার হলেই আমিন বাজার ব্রিজের ওপরে প্রাইভেটকার, মোটরসাইকেল ও মাইক্রোবাস সংশ্লিষ্টরা যাত্রীর জন্য হাঁকডাক করছেন। প্রাইভেটকারগুলো ব্রিজের ওপর থাকায় কিছুক্ষণ পরপর সৃষ্টি হচ্ছে যানজটের। এ বিষয়টি যেন দেখার কেউ নেই।

এ সময় নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, ‘এখান থেকে দেশের বিভিন্ন জায়গায় মাইক্রোবাস ও প্রাইভেটকারে করে যাত্রী পাঠাচ্ছি। সবকিছুতে পুলিশকে ম্যানেজ করা হচ্ছে‌। এখন পর্যন্ত কোনও সমস্যা হয়নি।’

গাবতলী জোনের ট্রাফিক বিভাগের কর্মকর্তা কাজী মাহাবুব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যেসব গাড়ি গাবতলী পার হচ্ছে সেসব গাড়ির যাত্রী ও চালককে আমরা জিজ্ঞাসাবাদ করছি। এখন প্রাইভেটকার যাত্রীরা যদি মিথ্যা তথ্য দিয়ে অতিক্রম করে তাহলে তো আর আমাদের করার কিছু নেই। আমারা যেসব বিষয়ে অসঙ্গতি পাচ্ছি সেগুলোর বিষয়ে ব্যবস্থা নিচ্ছি।’

 

/আরটি/আইএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম