ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজা এনে ঢাকায় বিক্রি করতো তারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০২১, ১৫:০৯আপডেট : ২৬ জুন ২০২১, ১৫:০৯

রাজধানী থেকে গোয়েন্দা পুলিশের অভিযানে ৫ মণ গাঁজা ও ফেনসিডিলের সমগোত্রীয় মাদক এস্কাফ সিরাপসহ ৪ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এসব সিরাপ ও গাঁজা ব্রাহ্মণবাড়িয়া থেকে বিভিন্ন উপায়ে ঢাকা এনে বিক্রি করতো তারা।

শনিবার (২৬ জুন) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার হারুন-অর-রশিদ।

তিনি বলেন, তেজগাঁও গোয়েন্দা পুলিশের অভিযানে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে ২৫ জুন রাতে চারজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো মো. জুয়েল, মো. হুমায়ুন, মো. সাদেক ও মো. লিটন। এসময় তাদের কাছ থেকে ৫ মণ গাঁজা ও ফেনসিডিল সমগোত্রীয় নতুন মাদক ১৮৪ বোতল এস্কাফ (Eskuf) সিরাপ উদ্ধার করা হয়।

হারুন-অর-রশিদ আরও বলেন, গ্রেফতারকৃতরা ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা ও এস্কাফ সিরাপ সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করত। তারা উদ্ধারকৃত মাদকদ্রব্য ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর এলাকা হতে একটি সবজির পিকআপ ভ্যানের ভেতরে করে ঢাকা মহানগরে নিয়ে আসে। এ ঘটনায় খিলগাঁও থানায় একটি মামলা দায়ের হয়েছে।

/আরটি/এনএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান