‘বিস্ফোরণস্থলে হাইড্রোকার্বনের উপস্থিতি পাওয়া গেছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০২১, ১৭:৩৬আপডেট : ২৮ জুন ২০২১, ১৭:৩৬

রাজধানীর মগবাজারে বিস্ফোরণস্থল পরীক্ষা-নিরীক্ষা করে সেখানে হাইড্রোকার্বনের উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছেন বিস্ফোরক পরিদপ্তরের প্রধান বিস্ফোরক পরিদর্শক আবুল কালাম আজাদ।

সোমবার (২৮ জুন) দুপুরে মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, হাইড্রোকার্বনের অস্তিত্ব পাওয়া যাওয়ায় ধরে নেওয়া যেতে পারে সেখানে প্রাকৃতিক গ্যাসের লিকেজ থেকে ঘটনাটি ঘটেছে। পাইপলাইনের মাধ্যমে এ গ্যাসের সংযোগ দেওয়া থাকে। তবে বৈদ্যুতিক দুর্ঘটনা,  সিলিন্ডার বিস্ফোরণ, গ্যাস পাইপলাইন লিকেজ‑ যে কারণেই ঘটনা ঘটুক না কেন তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ জানা যাবে।

তিনি বলেন, এতো বড় বিস্ফোরণ, বড় আওয়াজ, এতো ধ্বংসযজ্ঞ‑ সাধারণভাবে এ ধরনের ঘটনা ঘটে না। সাধারণ নয় এমন কোন বিষয় এখানে জড়িত থাকতে পারে বলে মনে হচ্ছে। কোনও বিস্ফোরণের জন্য এত বড় ক্ষতি হতে পারে না। অভিজ্ঞতায় দেখেছি, বিভিন্ন জায়গায় এ ধরনের অনেক ঘটনা ঘটেছে। মগবাজারের এই ঘটনাটির সাথে সেগুলোর অনেক পার্থক্য। 

হাইড্রোকার্বনের মাত্রা কেমন পাওয়া গেছে‑ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে খোলামেলা থাকায় এর মাত্রা কম পাওয়া গেছে।

আবুল কালাম আজাদ আরও জানান, এ ঘটনার পেছনে অন্য কোনও কারণ আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনা তদন্তে বিস্ফোরক পরিদপ্তরের পক্ষ থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা বলা হয়েছে। 

/আরটি/এমএস/
সম্পর্কিত
মগবাজারে ককটেল বিস্ফোরণে যুবকের মৃত্যু, ডিএমপি বলছে ‘পরিকল্পিত সন্ত্রাস’ 
অগ্নিঝুঁকি নিয়ে এখনও ভবনের আন্ডারগ্রাউন্ডে মার্কেট
সায়েন্সল্যাবের ঘটনা মগবাজারের বিস্ফোরণের মতো: সিটিটিসি
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম