দুর্ভোগের শেষ নেই কর্মজীবী মানুষের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুন ২০২১, ১৩:৪৪আপডেট : ৩০ জুন ২০২১, ১৩:৪৪

গণপরিবহন বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন রাজধানীবাসী। অফিস সময়ে পর্যাপ্ত রিকশা না পাওয়ায় বিপাকে পড়েছেন নগরবাসী। কয়েকগুণ বেশি ভাড়া গুনতে হচ্ছে কর্মজীবী মানুষকে। এ অবস্থায় সকালে হেঁটেই অফিসে যেতে দেখা গেলে বহু মানুষকে।

সকালে নগরীর সায়েদাবাদ, যাত্রাবাড়ী, কমলাপুর খিলগাঁও রেলগেট, শাহজাহানপুর, রাজারবাগ, ফকিরাপুল, রামপুরা, বাড্ডা ও কুড়িলসহ বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সকালে সায়েদাবাদ রেলগেট থেকে ভ্যানে করে গুলিস্তানের বিভিন্ন অফিসের কর্মজীবী মানুষকে অফিসে যেতে দেখা গেছে। ভাড়াও দিতে হয়েছে কয়েকগুণ।

এসময় দুই একটি স্টাফ বাসে যাত্রী পরিবহন করতে দেখা গেলেও তা ছিলো খুবই কম। অধিকাংশ মানুষের অভিযোগ কোনও প্রতিষ্ঠানই তাদের জন্য নিজস্ব পরিবহন ব্যবস্থা করেনি।

এসময় কথা হয় সামছুল আলম নামে এক ব্যক্তির সঙ্গে। তিনি বলেন, কোনও যানবাহন নেই। অফিস খোলা। রিকশা থাকলে খালি পাওয়া যায় না। দামও অনেক বেশি। এখন ভ্যানে করে গুলিস্তান যাচ্ছি। সেখান থেকে অফিসে যাবো। রামপুরা এলাকার চিত্রও একই। সেখান থেকে বিপুল সংখ্যক মানুষকে গণপরিবহনের জন্য অপেক্ষা করতে দেখা গেছে।

সকালে অফিস সময়ে খিলগাঁও রেলগেট এলাকায় বিপুল সংখ্যক মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। কর্মস্থলে যোগ দিতেই তাদের এই অপেক্ষা। বিপুল সংখ্যক রিকশা দেখা গেলেও খালি পাওয়া যাচ্ছে না। ভাড়াও গুনতে হচ্ছে কয়েকগুণ। বাধ্য হয়েই হেঁটে অফিসে যাত্রা দিতে হয়েছে অফিসগামী মানুষ। দুপুরের দিকেও একই চিত্র দেখা গেছে। কর্মজীবী মানুষকে হেঁটে অফিসে যেতে হয়েছে।

 

/এসএস/এনএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম