যুক্তিসঙ্গত কারণ দেখিয়ে গাড়ি ব্যবহার করা যাবে: ডিএমপি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুন ২০২১, ১৭:১৭আপডেট : ৩০ জুন ২০২১, ১৭:১৭

লকডাউনে বিশেষ জরুরি প্রয়োজনে ঢাকায় ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হওয়া যাবে। তবে এক্ষেত্রে অবশ্যই থাকতে হবে যুক্তিসঙ্গত কারণ। অযথা ঘোরাঘুরি করা যাবে না।

বুধবার (৩০ জুন) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম এ কথা বলেন।

ব্যক্তিগত গাড়ি চলাচলের বিষয়ে বিধি-নিষেধ উল্লেখ করে তিনি বলেন, "নিত্য প্রয়োজনীয় পণ্য, কাঁচাবাজার, ওষুধ কেনা, কোভিডের টিকা, কোভিডের টেস্ট করাতে যাওয়া‑ এসব ক্ষেত্রে কোভিডের ম্যাসেজ দেখিয়ে ব্যক্তিগত গাড়ি নিয়ে বাইরে বের হওয়া যাবে।"

তিনি আরও বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে যারা বের হবেন তাদের রিকশা ব্যবহারের অনুরোধ করবো। অন্যান্য সব জরুরি কাজে রিকশা ব্যবহার করা যাবে। কিন্তু পরিবার নিয়ে বাইরে ঘুরতে যাওয়ার জন্য রিকশা ব্যবহার করা যাবে না ।

 

বিদেশ থেকে আসা যাত্রীদের গাড়ি ব্যবহারে দেখাতে হবে পাসপোর্ট। আন্তর্জাতিক ফ্লাইটে যারা আসবেন তাদের বহনের জন্য গাড়ি ব্যবহার করা যাবে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, "আগত যাত্রীদের পরিবারকে আমরা অনুরোধ করবো আপনারা গাড়ি দিয়ে বিমানবন্দরে না গেলেও চলবে। কারণ বিমানবন্দরে যাত্রীদের জন্য পর্যাপ্ত সংখ্যক গাড়ি রয়েছে।"

এসময় আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের রাস্তায় যাতায়াত করতে হলে টিকিট এবং পাসপোর্ট প্রদর্শন করতে হবে বলেও তিনি জানান।

/এআরআর/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম