লকডাউনে শ্রদ্ধা জানাতে আসেনি কেউ

সেই হলি আর্টিজান বেকারিতে সুনসান নীরবতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২১, ১২:০৫আপডেট : ০১ জুলাই ২০২১, ১২:০৫

রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার পাঁচ বছর আজ (১ জুলাই)। প্রতিবছর এই দিনে নিহতের প্রতি শ্রদ্ধা জানাতে বেকারিটি খুলে দেওয়া হয়। তবে লকডাউনের কারণে এবার বন্ধ। বাড়িটির সীমানা প্রাচীরের বাইরে প্রধান ফটকের পাশে একটি টেবিল রাখা হয়েছে। লকডাউনের কারণে আজ সেখানে শ্রদ্ধা জানাতে আসতে পারেনি কেউ। টেবিলে তিনটি ফুলের তোরা দেখা গেছে। সেগুলো গতকালই দেওয়া হয়েছে। এ ছাড়া বিদেশিদের কেউ কেউ গতকাল এসেছিলেন।

বৃহস্পতিবার (১ জুলাই) সকালে ৮-১০ জন পুলিশ সদস্যকে বাড়ির সামনে দায়িত্ব পালন করতে দেখা গেছে। তারা জানিয়েছেন, আজকে কেউ আসেননি।

গুলশান থানা পুলিশ জানিয়েছে, লকডাউনের কারণে হলি আর্টিজান বেকারির সকল কর্মসূচি বাতিল করা হয়েছে।

তবে হলি আর্টিজান হামলায় নিহত পুলিশ কর্মকর্তা মো. রবিউল ইসলাম ও মো. সালাহউদ্দিন খানের ভাস্কর্যে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোহা. শফিকুল ইসলাম। বৃহস্পতিবার সকালে তিনি শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে ডিএমপি কমিশনার মোহা.শফিকুল ইসলাম বলেন, সারা বিশ্বে জঙ্গিরা এখন অনলাইনে কার্যক্রম পরিচালনা করে আসছে। আমাদের দেশেও অনলাইনে জঙ্গি কার্যক্রম দেখা যায়। তবে অনলাইনে আমাদের কঠোর নজরদারি রয়েছে।

সেই হলি আর্টিজান বেকারিতে সুনসান নীরবতা

লকডাউন নিয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রজ্ঞাপনে যাদের বের হওয়ার অনুমতি আছে আজ শুধু তারাই বের হচ্ছেন। তবে অনেকের অভ্যাস প্রথম দুই দিন মানার পর আর কেউ নিয়ম মানতে চান না। তবে ডিএমপি মাঠে রয়েছে লকডাউন বাস্তবায়নের জন্য।

উল্লেখ্য, ২০১৬ সালের ১ জুলাই রাত পৌনে ৯টার দিকে গুলশানের ৭৯ নম্বর সড়কের পাঁচ নম্বর প্লটের হোলি আর্টিজান বেকারি ও রেস্টুরেন্টে নারকীয় হামলায় চালায় জঙ্গিরা। জঙ্গিদের হামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ ২২ জন নিহত হন। নিহতদের মধ্যে ৯ জন ইতালির নাগরিক, ৭ জন জাপানি, একজন ভারতীয় নাগরিক, একজন বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক। বাকি দু’জন হলেন বাংলাদেশি নাগরিক। জঙ্গিরা নারকীয় হত্যাযজ্ঞের পর রাতভর ওই বেকারিতে বেশ কয়েকজন অতিথি ও বেকারির কর্মচারীদের জিম্মি করে রাখে। পরদিন সকালে সেনাবাহিনীর প্যারা কমান্ডোর নেতৃত্বে পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ‘অপারেশন থান্ডারবোল্ট’ পরিচালিত হয়। জিম্মি থাকা অন্তত ৩৫ জনকে উদ্ধার করে আইন-শৃঙ্খলা বাহিনী।

/এআরআর/এনএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম