জঙ্গিরা অনলাইনে তৎপর, নজরদারি রয়েছে র‍্যাব পুলিশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২১, ১৩:১৪আপডেট : ০১ জুলাই ২০২১, ১৩:১৫

দেশে বিভিন্ন সময় মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টায় রয়েছে জঙ্গিরা। তারা এখন কৌশল বদলে অনলাইনে নিজেদের সংগঠিত করার চেষ্টা করছে। তবে র‍্যাব ও পুলিশের নজরদারি কারণে জঙ্গিরা সক্রিয় হয়ে উঠতে পারছে না।

বৃহস্পতিবার (১ জুলাই) রাজধানীর গুলশান-২ এ পুলিশ কর্মকর্তা মো. সালাহউদ্দিন খান ও মো. রবিউল করিমের ভাস্কর্যে হলি আর্টিজানে হামলার ৫ বছর পূর্তি উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করতে এসে র‍্যাবের মহাপরিচালক ও ডিএমপি কমিশনার এসব কথা বলেন।

মো. সালাহউদ্দিন খান ও মো. রবিউল করিম হলি আর্টিজান জঙ্গি হামলায় নিহত হয়েছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন জানান, জঙ্গি দমনে র‍্যাবের কার্যক্রম চলমান রয়েছে। তবে জঙ্গিরা অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। তবে র‍্যাবের নিয়মিত অভিযান ও নজরদারি কারণে জঙ্গিরা তৎপরতা দেখাতে পারছে না।

চলমান লকডাউন নিয়ে প্রশ্ন করা হলে র‍্যাব ডিজি বলেন, লকডাউন বাস্তবায়নে র‍্যাব মাঠে রয়েছে। দেশের অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে র‍্যাব কাজ করে যাচ্ছে।

এদিকে শ্রদ্ধা নিবেদন শেষে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, সারা বিশ্ব জঙ্গিরা এখন অনলাইনে কার্যক্রম পরিচালনা করে আসছে। আমাদের দেশেও অনলাইনে জঙ্গি কার্যক্রম দেখা যায়। তবে অনলাইনে আমাদের কঠোর নজরদারি রয়েছে।

লকডাউন নিয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রজ্ঞাপনে যাদের বের হওয়ার অনুমতি আছে আজ শুধু তারাই বের হচ্ছেন। তবে অনেকের অভ্যাস প্রথম দুই দিন মানার পর আর কেউ নিয়ম মানতে চান না। তবে ডিএমপি মাঠে রয়েছে লকডাউন বাস্তবায়নের জন্য।

/এআরআর/এনএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম