বৃষ্টিবন্দি লকডাউনের দ্বিতীয় সকাল (ভিডিও)

নাসিরুল ইসলাম
০২ জুলাই ২০২১, ১২:১১আপডেট : ০২ জুলাই ২০২১, ১২:১৫

কঠোর লকডাউনের আজ দ্বিতীয় দিন। সকাল থেকেই রাজধানীতে শুরু হয়েছে বৃষ্টি। রাজধানীর মিরপুর, ফার্মগেট, মোহাম্মদপুর, কাওরান বাজার, মগবাজার ও বনানীসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সকাল থেকে বৃষ্টি অব্যাহত আছে। লকডাউনের মধ্যেই বৃষ্টি, তাই বেশিরভাগ এলাকায় মানুষকে বাইরে কম বের হতে দেখা গেছে। তবে কোথাও কোথাও গতকালের মতো মানুষের উপস্থিতি লক্ষ করা গেছে।     

বৃষ্টিবন্দি লকডাউনের দ্বিতীয় সকাল (ভিডিও) মিরপুরের ৬, ৭ ও ১১ নম্বর ঘুরে দেখা গেছে, মূল সড়কে যান ও লোকজনের চলাচল কম। বৃষ্টির কারণে লোকজন বাইরে কম বেরিয়েছে। রিকশার সংখ্যাও কম। তবে ৭ নম্বর সেকশনের বিভিন্ন রাস্তায় (গলি) লোকজনের উপস্থিতি গতকালকের মতোই। স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। সামাজিক দূরত্ব না মেনেই চায়ের দোকানের আড্ডা চলছে। ভাসমান কাঁচাবাজারে বেচাকেনা চলছে।

বৃষ্টিবন্দি লকডাউনের দ্বিতীয় সকাল (ভিডিও) প্রথম দিনের তুলনায় মগবাজার মোড় থেকে বড় মগবাজার নয়াটোলায় মানুষের চলাচল বেশি দেখা গেছে।

বৃহস্পতিবারের মতো আজ শুক্রবারও রাজধানীর খিলগাঁও এলাকায় লকডাউন চলমান রয়েছে। খিলগাঁও এলাকার ভেতরের গলিগুলোতে দোকানপাট বন্ধ থাকলেও বেশকিছু দোকানপাট খোলা দেখা গেছে।

/আইএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম