রাস্তায় গাড়ি কম, অযৌক্তিক মনে হলেই মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০২১, ১২:২৯আপডেট : ০৩ জুলাই ২০২১, ১২:২৯

কঠোর লকডাউনের তৃতীয় দিনে এসে অনেকেই বিভিন্ন কাজে বাইরে বের হচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনীর জিজ্ঞাসাবাদে নিজেদের প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরছেন। বাইরে বের হওয়ার কারণ যুক্তিযুক্ত মনে হলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সহায়তা করছেন। যাদের বাইরে বের হওয়ার করণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সন্তুষ্ট হতে পারছেন না, গত দুই দিনের মতো আজও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

১গাবতলী চেকপোস্ট শনিবার (৩ জুলাই) রাজধানীর গাবতলী পুলিশ চেকপোস্টে বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করে দেখা গেছে, রাজধানী থেকে যেসব গাড়ি বাইরে বের হচ্ছে, পুলিশ সদস্যরা সেসব গাড়ির গন্তব্য সম্পর্কে জানতে চাচ্ছেন। জরুরি কাজে অনেকেই করোনার টিকা দিতে যাচ্ছেন। আবার বিদেশগামীরা করোনা টেস্ট করাতে, চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে এবং গার্মেন্টসে কর্মরত ব্যক্তিরা গন্তব্যে যাচ্ছেন। তাদের জিজ্ঞাসাবাদ করে যেতে দেওয়া হচ্ছে।

গাবতলী চেকপোস্টে ডিউটিরত ট্রাফিক সার্জেন্ট আসাদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলে, ‌‌‘আজ শনিবার গাড়ির চাপ অনেকটাই কম। যাদের বাইরে বের হওয়ার যৌক্তিক কারণ আমরা মনে করছি, তাদের রাজধানীর বাইরে যেতে দিচ্ছি। আর অনেককেই আমরা মামলা দিচ্ছি, যারা বাইরে বের হওয়ার প্রকৃত কারণ সম্পর্কে সুস্পষ্ট কিছু বলতে পারছেন না।’

/আরটি/আইএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম