মাদকাসক্ত স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী-শাশুড়ি আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০২১, ১৮:০৮আপডেট : ০৩ জুলাই ২০২১, ১৮:০৮

রাজধানীর হাতিরঝিলের মীরবাগ এলাকায় মাদকাসক্ত স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী ও শাশুড়ি আহত হয়েছেন। তারা হচ্ছেন, স্ত্রী আকলিমা বেগম (৩৭) ও শাশুড়ি রুপ বেগম (৬০)। আহতরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

শনিবার (৩ জুলাই) সকালে মীরবাগ পাগলার গলিতে ভাড়া বাসায় ঘটনাটি ঘটে।

পরে তাদেরকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নেওয়া হয়। আকলিমা হাতিরঝিল মধুবাগ স্বামীর সঙ্গে থাকেন এবং শাশুড়ি রুপ বেগমের বাড়ি মীরবাগ এলাকায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, আহত মা-মেয়েকে ঢামেক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

আহত আকলিমা বেগম জানিয়েছেন, তার স্বামী তাজামুল ইসলাম সিএনজি অটো রিকশাচালক। মাদকাসক্ত ছিলেন। তিনি দুই বছর সৌদি আরব ছিলেন। চলতি বছরের গত ২২ জুন ছুটিতে দেশে আসেন। তার দুটি সন্তান আছে।

এদিকে আকলিমার মা রুপ বেগম জানিয়েছেন, বিয়ের পর থেকে বেশ কয়েক বছর ভালই ছিলো। তাদের দুই সন্তান রয়েছে। আস্তে আস্তে মেয়ে জামাই তাজামুল মাদকাসক্ত হয়ে যায়। মেয়ে আকলিমা চাকরি নিয়ে সৌদিতে চলে যায়। ছুটিতে আসার পর মাঝেমধ্যে আকলিমার ফোন আসতো। কিন্তু এটা স্বামী পছন্দ করতো না। এ নিয়ে গতকাল শুক্রবার রাতের তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে তর্কাতর্কির এক পর্যায়ে তাজামুল ধারালো ছুরি দিয়ে স্ত্রী আকলিমাকে আঘাত করেন। শাশুড়ি এগিয়ে গেলে তাকেও আঘাত করেন। এতে তারা দু’জনই আহত হয়। পরে হাসপাতালে নেওয়া হয়।

/এআইবি/আরটি/এনএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী