কোরবানির পশুর ডিজিটাল হাট থেকে প্রথম ক্রেতা হিসেবে গরু কিনেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। রবিবার (৪ জুলাই) ভার্চুয়াল এক সভার মাধ্যমে কোরবানির পশুর ডিজিটাল হাটের উদ্বোধন করার পরই তিনি এ হাট থেকে গরু কেনেন। দ্বিতীয়বারের মতো এই হাট থেকে তিনি গরু কিনলেন।
কোরবানির পশুর ডিজিটাল হাটের উদ্বোধন অনুষ্ঠানের সভাপতি ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম এ সময় অনলাইন থেকে মন্ত্রীকে গরু কিনতে টেকনিক্যাল বিষয়ে সহযোগিতা করেন।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘আজ ডিএনসিসির এই ডিজিটাল হাটের উদ্বোধন ঘোষণার পর সবাইকে ডিজিটাল হাট থেকে গরু কিনতে উদ্বুদ্ধ করতে আমি এই গরু কিনলাম।’
অনলাইন স্ক্রিনে এ সময় দেখা যায়, মন্ত্রী তাজুল ইসলাম যে গরুটি কিনেছেন তার দাম এক লাখ ৪৮ হাজার ৭৫০ টাকা। ওজন ৩৫০ কেজি। এই গরুটি বিক্রি হয়েছে নারায়ণগঞ্জ থেকে।









