বাড্ডায় সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০২১, ১১:০৯আপডেট : ০৫ জুলাই ২০২১, ১২:৪২

রাজধানীর বাড্ডায় সড়ক দুর্ঘটনায় মো. ইলিয়াস ঢালি (৫১) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার (৪ জুলাই) দিনগত রাত পৌনে এগারোটায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের ভাগ্নে ইব্রাহিম জানান, মামা রাতে বাসা থেকে বাই-সাইকেল নিয়ে দোকানে কিছু কেনার জন্য বের হয়েছিলেন। বাড্ডা প্রগতি সরণির ইউলুপ মোড়ে সাইকেল চালিয়ে যাওয়ার সময়  পিছন থেকে অজ্ঞাত দ্রুতগামী কাভার্ড ভ্যান বা যে কোন যানবাহন  তাকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা ও পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় এআইএমএস হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে সেখান থেকে তাকে রাত সোয়া দুইটায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাত ৩ টা ১০ মিনিটে মৃত ঘোষণা করেন।

বাড্ডা থানার উপ-পরিদর্শক এসআই হারুন অর রশীদ জানান, বাড্ডা প্রগতি সরণি ইউলুপ মোড়ে সাইকেল আরোহীকে অজ্ঞাত কোন যানবাহন ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে ঢাকা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক ৩টা ১০ মিনিটে মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মৃত ইলিয়াস  বরিশাল জেলার উজিরপুর উপজেলার কেশবকাঠি গ্রামের মৃত আবুল কাসেম ঢালীর ছেলে। বর্তমানে তিনি মধ্য বাড্ডা আলাতুন্নেসা স্কুল গলিতে পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন। এক ছেলে দুই মেয়ের জনক ছিলেন তিনি। তিন ভাই চার বোনের মধ্যে তিনি দ্বিতীয়। তিনি একটি বিদ্যুৎ সরবরাহ প্রতিষ্ঠানের গাড়ি চালক পদে চাকরি করতেন।

 

 /এআরআর/এআইবি/এমএস/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম