পুরান ঢাকাবাসী লকডাউনে জীবন জীবিকার নতুন কৌশল খুঁজে নিয়েছেন। ওই এলাকার রাস্তা-অলিগলিতে কেবল সারি সারি দোকান। লকডাউনে সব দোকান বন্ধ। কিন্তু তাতে কি কেনাবেচা বন্ধ আছে? প্রত্যেক দোকানের সামনে দাঁড়িয়ে আছেন একজন করে। ক্রেতা এসে দোকানের পেছন দিয়ে জিনিস নিয়ে যাচ্ছেন। ফলে দোকান খোলা না থাকলেও দিনভর রাস্তায় শত শত মানুষের চলাচল দেখা যায়। চাইলে অনলাইনেও মিলবে অনেক দোকানের পণ্য। অনলাইনে দেখে শুনে অর্ডার করে দোকানের সামনে গিয়ে তুলে নিয়ে আসতে হবে মালামাল। সব মিলিয়ে এখানকার নিবাসীরা বরাবরের মতোই জীবন যাত্রায় ভিন্ন কৌশল আবিষ্কার করে নিয়েছেন।
দেখুন ভিডিও...









