রিকশাচালক বলেন মাস্ক পরতে, মানুষ শোনায় কটু কথা

চৌধুরী আকবর হোসেন
০৯ জুলাই ২০২১, ২৩:৫৮আপডেট : ০৯ জুলাই ২০২১, ২৩:৫৮

বাঁশের ফ্রেমে ঝুলছে অনেকগুলো মাস্ক। আর সেখানে প্ল্যাকার্ডে লেখা, ‘মাস্ক পরুন, সুস্থ থাকুন।  প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না। সাবান দিয়ে প্রতি আধা ঘণ্টা পর পর হাত মুখ ধুয়ে ফেলুন। জ্বর সর্দি কাশি গলা ব্যথা নিয়ে ঘর থেকে বাহির হবেন না। মাস্ক ছাড়া রিকশায় ওঠবেন না। প্রচারে সাদেক আলী সরদার।’ 

সাদেক আলী সরদার একজন রিকশাচালক। মানুষকে সচেতন করতে রিকশার মধ্যে তার এই উদ্যোগ। যদিও এই উদ্যোগের জন্য প্রশংসার পাশাপাশি কটু কথাও শুনতে হয়েছে তাকে।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২১২ জন। দেশে মহামারিকালে একদিনে এত মৃত্যু এই প্রথম দেখলো বাংলাদেশ। শুক্রবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে জানিয়েছে এই ভয়াবহ খবর। এমন পরিস্থিতিতে দেশে চলছে লকডাউন, যদিও মানুষজনের মধ্যে নেই সচেতনতা বোধ।

শুক্রবার সন্ধ্যায় পান্থপথে চোখে পড়ে সাদেক আলী সরদারের রিকশাটি। সবার নজরে পড়ছে তার রিকশার সামনের মাস্কগুলো। কেন রিকশার সামনে মাস্ক জানতে চাইলে সাদেক আলী বলেন, ‘হঠাৎ করে মনে হল, আমি আমার রিকশার সামনে মাস্ক ঝুলাই। আর মানুষজনকে মাস্ক পরতে বলি। ৯-১০ দিন হলো, মানুষকেও বিনামূল্যে মাস্ক দিচ্ছি। আমার রিকশার যাত্রীদেরও মাস্ক দিই।’

প্রতিদিন মাস্ক বিতরণ করতে যেয়ে ৫০ থেকে ১০০ টাকা খরচ করেন সাদেক আলী সরদার। তিনি বলেন, ‘সবাই যদি মাস্ক পরে, সুস্থ থাকে- এটাই আমার আনন্দ। অনেকেই আমার এই কাজের প্রশংসা করেছেন। আবার কেউ কেউ বলে পাগলা, কেউ বলে ছাগল, ভণ্ড। আমি এগুলো কিছু মনে করি না।  আমি আমার মত করেই মানুষজনকে মাস্ক পরতে বলি। আমার এটা করতে ভালোই লাগে।’

সাদেকের নিজের কিংবা পরিবারের কারও করোনা হয়নি, তবুও তিনি সচেতন। সাদেক বলেন, ‘প্রথম একদিন আমার রিকশার সামনে দুই পাশে দুইটা মাস্ক ঝুলিয়েছিলাম। পরে মনে হলো পুরো রিকশাতে আরও মাস্ক ঝুলালে মানুষের চোখে পড়বে। আমি যেহেতু মানুষজনকে বুঝিয়ে বলতে পারি না সেজন্য সামনে একটা প্ল্যাকার্ড লাগিয়েছি। অনেকে মাস্ক কিনতে চায়, আমি বিনামূল্যে দিই।’

১৭-১৮ বছর ধরে রিকশা চালাচ্ছেন সাদেক আলী। নিজে একাই ঢাকায় থাকেন। পরিবারের সদস্যরা থাকেন নওগাঁ। সাদেক আলী বলেন, ‘আমার তিন ছেলে। এক ছেলে এইচএসসি পাশ করেছে, কিন্তু লকডাউনে আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেনি। এক ছেলে  ৮ম শ্রেণিতে, আরেক ছেলে নবম শ্রেণিতে পড়ে। সবার খরচ আমাকেই চালাতে হয়। একদিন রিকশা না চালাতে পারলে পরের দিন না খেয়ে থাকতে হয়। কিন্তু আর তো কোনও উপায় নেই।’

 

/এনএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান