স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চলাচল শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০২১, ১০:৪১আপডেট : ১৫ জুলাই ২০২১, ১০:৪৩

রাজধানী ঢাকা থেকে দূরপাল্লার সব ধরনের ট্রেন চলাচল শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে পারাবত, মহানগর, সুন্দরবন এক্সপ্রেস ট্রেন যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে। স্টেশনে ঘরমুখো যাত্রীদের ভিড় দেখা গেছে। অনেকে ট্রেনের অপেক্ষায় আছেন। নির্ধারিত সময়েই ট্রেনগুলো প্লাটফর্ম ছেড়ে যাচ্ছে। কমলাপুর স্টেশন ম্যানেজার এ তথ্য নিশ্চিত করেছেন।

স্টেশন ম্যানেজার মো. মাসুদ সারওয়ার বাংলা ট্রিবিউনকে বলেন, সব ধরনের প্রস্তুতি আমাদের শেষ। সকালে তিনটি ট্রেন ছেড়ে গেছে। প্রতিটি ট্রেনে স্বাস্থ্যবিধি যথাযথভাবে পালন করা যেন হয় আমরা সেদিকে নজর রাখছি। কোন যাত্রীকে মাস্ক ছাড়া ট্রেনে উঠতে দেওয়া হচ্ছে না।

কমলাপুর রেলস্টেশনে ট্রেন যাত্রীদের ভিড়

তিনি আরও বলেন, স্টেশনের প্রবেশ পথে স্বাস্থ্যবিধি পালন হচ্ছে কি-না তা দেখা হচ্ছে। স্টেশন এলাকায় আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। তাছাড়া আমাদের কর্মীরা সারাক্ষণ হ্যান্ড স্যানিটাইজার এবং জীবাণুনাশক দিয়ে স্টেশন এলাকা পরিষ্কার করছেন। অর্ধেক আসন ফাঁকা রেখে ট্রেন চলছে। ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে বলেও জানান তিনি।

/এসএস/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান