কমলাপুরে নেই যাত্রীদের ভিড়  

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০২১, ১৪:৫২আপডেট : ১৭ জুলাই ২০২১, ১৪:৫২

ঈদকে কেন্দ্র করে চিরচেনা ভিড় নেই রাজধানীর কমলাপুর রেল স্টেশনে। অনলাইনে টিকিট বিক্রি করায় কাউন্টারগুলোতে নেই টিকিট প্রত্যাশীদের কোনও লাইন। শারীরিক দূরত্ব নিশ্চিতে ট্রেনগুলোর  আসন সংখ্যার অর্ধেক টিকিট ইস্যু করায় স্টেশনে যাত্রীদের কোনও চাপ নেই।
 
লকডাউন শিথিল হওয়া পর গত বুধবার সকাল থেকে শুধু অনলাইন ও অ্যাপের মাধ্যমে ঈদ যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে রেলওয়ে। ফলে যাত্রীদের কাউন্টারে লাইনে দাঁড়ানোর সুযোগ নেই। শনিবার (১৭ জুলাই) স্টেশনে দেখা গেলো কাউন্টারগুলো ফাঁকা।

কমলাপুরে নেই যাত্রীদের ভিড়  

স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার জানান, কাউন্টারে টিকিট বিক্রি হওয়া মানুষের ভিড় কমেছে। শুরুতে দুই দিন টিকিটের জন্য কেউ কেউ আসলেও এখন আর সেই ভিড় নেই।

রেলওয়ে জানিয়েছে, লকডাউন শিথিল হওয়ায় ৩৮টি আন্তঃনগর এবং ১৯টি মেইল ও কমিউটার ট্রেন চলবে। যদিও স্বাভাবিক সময়ে ১০২টি আন্তঃনগর ট্রেন এবং ২৬০টি লোকাল, কমিউটার ট্রেন ও মালবাহী ট্রেন চলাচল করে।

রেল স্টেশনে দেখা গেছে, মানুষজনের ভিড় এড়াতে মাইকিং করছে রেল কর্মীরা। মাস্ক ছাড়া কাউকেই স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। মানুষজনের জটলা হলেই সরিয়ে দেওয়া হচ্ছে।

/সিএ/এনএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম