শেষ মুহূর্তে অনেকেই যাচ্ছেন বাড়ি, ভিড় নেই বাস কাউন্টারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০২১, ১২:৫৩আপডেট : ১৯ জুলাই ২০২১, ১২:৫৬

ঈদুল আজহার দু-একদিন আগে সচরাচর বাস টার্মিনালগুলোতে যাত্রীর খুব ভিড় দেখা যায়। কিন্তু এবার তার উল্টো চিত্র। বাস কাউন্টারগুলোতে ছিল না যাত্রীর চাপ। যারা অগ্রিম টিকেট কিনেছিলেন তারাই গন্তব্যে যাওয়ার জন্য টার্মিনালে অপেক্ষা করছেন।

করোনা সংক্রমণের ভয় উপেক্ষা করে মানুষ গ্রামের বাড়িতে স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ছুটছেন। প্রাইভেট কার কিংবা গণপরিবহন যে যেভাবে পারছেন যাচ্ছেন।

পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, সকাল থেকে যাত্রীর চাপ তেমন নেই। আজকের দিন বাদে আরও একদিন রয়েছে ঈদুল আজহার। তাই বিকালের পর থেকে ভিড় বাড়ার সম্ভাবনা রয়েছে। 

সোমবার (১৯ জুলাই) সরেজমিনে বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, স্বাস্থ্যবিধি মানার বিষয়ে অনেকের মধ্যে রয়েছে অনীহা। মাস্ক সাথে থাকলেও অনেকে হাতে ঝুলিয়ে রেখেছেন আবার অনেকে রেখেছেন থুতনিতে। বিষয়গুলো নজরদারির জন্য কারও তৎপরতা চোখে পড়েনি।

দ্রুতি পরিবহনের কাউন্টার ম্যানেজার দুলাল বলেন, অগ্রিম টিকেট যারা কেটেছিলেন সেই সব যাত্রী নিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েকটি গাড়ি গাবতলী বাস টার্মিনাল ছেড়ে গেছে। তবে আমরা যে পরিমাণ যাত্রী আশা করেছিলাম সেরকম যাত্রী পাইনি।

সাকুরা পরিবহনের কাউন্টার প্রতিনিধি মাইনুল ইসলাম বলেন, সরকার নির্ধারিত অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনা থাকার পরও অর্ধেক যাত্রীও হচ্ছে না। ১৫ থেকে ১৬ জন যাত্রী নিয়ে গাড়িগুলো ছাড়তে হচ্ছে। ফিরতি পথে তেমন যাত্রী না মেলায় গাড়ি চলাচলের খরচ বেড়ে গেছে।গাবতলী বাস টার্মিনালে ফরিদপুর যাবার জন্য অপেক্ষারত ছিলেন সাইফুল। অগ্রিম টিকিট কাটার পরও যাত্রী কম থাকায় নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা পর ছাড়ে বাস। শুধু পরিবারের সাথে ঈদ করতে করোনা সংক্রমণের ঝুঁকি নিয়েই ছুটছেন তিনি।

দর্শনা যাওয়ার জন্য টিকেট কেটে অপেক্ষা করতে দেখা যায় আহমেদুল হক দম্পতিকে। নির্ধারিত সময়ে ছেড়ে যায় তাদের বাসটি।

চুয়াডাঙ্গা যাবার জন্য বাসের অগ্রিম টিকিট কেটেছিলেন রাশেদ। কঠোর লকডাউনের মধ্যে ঢাকায় কষ্টে কেটেছে তার সময়। সামনে আবার লকডাউন হবে তাই গ্রামের বাড়িতে যাচ্ছেন তিনি। লকডাউন শেষের পরেই ঢাকায় ফেরার পরিকল্পনা তার।

/আরটি/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী