কোরবানির পশুর হাটে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই চলছে কেনাবেচা। দিনকে দিন করোনা মহামারি যে ভয়ংকর রূপ ধারণ করছে সেদিকে কারও কোন ভ্রুক্ষেপ নেই। মঙ্গলবার (২০ জুলাই) রাজধানীর গাবতলীর কোরবানির পশুর হাটে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনও দৃশ্য চোখে পড়েনি। দেখে মনে হবে, করোনার বিস্তার রোধে পালনীয় স্বাস্থ্যবিধি যেন ‘হারিয়ে গেছে’। কারও মুখে ছিল না কোন মাস্ক। এমনকি গাদাগাদি করে দাঁড়িয়ে ক্রেতা-বিক্রেতারা কোরবানির পশুর দরদাম করছেন।
ছবিতে দেখুন বিস্তারিত...









