দুই দিনে ১১৪৮৩ টন বর্জ্য অপসারণ করেছে ডিএসসিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০২১, ২২:৫৩আপডেট : ২২ জুলাই ২০২১, ২২:৫৩

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকা থেকে এখন পর্যন্ত ১১ হাজার ৪৮৩ দশমিক ৪৫ মেট্রিক টন কোরবানির পশু ও হাটের বর্জ্য অপসারণ করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত ঈদের প্রথম ও দ্বিতীয় দিনের এসব বর্জ্য অপসারণ করা হয়।

পাশাপাশি সংস্থাটির ৪১টি ওয়ার্ডে দ্বিতীয় দিনের কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে বলেও জানানো হয়েছে।

বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের এ তথ্য জানান। 

তিনি বলেন, ৪১টি ওয়ার্ডে দ্বিতীয় দিনের বর্জ্য শতভাগ অপসারিত হয়েছে। ওয়ার্ডগুলো হচ্ছে- ১, ৮-১০, ১২, ১৩, ১৫-২১, ২৪, ২৯, ৩০,৩২, ৩৪, ৩৬-৩৯, ৪৩, ৪৮-৫৩, ৫৬, ৫৮-৬০, ৬২, ৬৪-৬৭, ৭০, ৭২ ও ৭৫। 

এছাড়া ১২টি ওয়ার্ডে ৯০ শতাংশের বেশি বর্জ্য অপসারণ করা হয়েছে। ওয়ার্ডগুলো হলো - ৩, ৫, ১৪, ২৫, ২৬, ৩৩, ৩৫, ৪১, ৪৬, ৬১, ৬৩ ও ৭৪।

/এসএস/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী