অ্যাপে মশার লার্ভার তথ্য ও ছবি পাঠালে পুরস্কার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০২১, ১৩:২৩আপডেট : ০১ আগস্ট ২০২১, ১৭:০২

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নিজস্ব মোবাইল অ্যাপ 'সবার ঢাকায়' ডেঙ্গু ও তার লার্ভা সম্পর্কে তথ্য বা ছবি দিলে পাঠালে নগরবাসীকে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির মেয়র মো. আতিকুল ইসলাম।

আজ রবিবার (১ আগস্ট) সকালে রাজধানীর উত্তরা এলাকায় এডিস মশা নিধনে পরিচালিত চিরুনি অভিযান এর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, সুস্থতার জন্য সামাজিক আন্দোলন করতে হবে। আমরা যত্রতত্র ডাবের খোসা ফেলে রাখবো না। বাসা-বাড়ির আঙ্গিনায় পরিষ্কার রাখবো। আমরা কেউ অব্যবহৃত ফুলের টব ফেলে রাখবো না। নগরবাসীর কাছে আমার অনুরোধ আপনারা এগিয়ে আসুন। সামাজিক আন্দোলনের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ করি। এসবের মধ্যে মরণ ব্যাধি ডেঙ্গু লুকিয়ে আছে। 

মেয়র বলেন, আপনারা যদি আপনাদের বাসার পাশে এমন কিছু দেখতে পান, আমাদের সবার ঢাকা অ্যাপসে ছবি তুলে পাঠিয়ে দিন। আমরা আপনাদের পুরস্কৃত করবো। নগরবাসীর কাছে অনুরোধ আপনারা আপনাদের বাড়িঘর পরিস্কার করুন। প্রতি শনিবার ১০টায় ১০ মিনিট নিজের ঘর পরিষ্কার করুন।

/এসএস/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম