বুড়িগঙ্গায় নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার করলো নৌবাহিনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০২১, ১৭:০৪আপডেট : ০২ আগস্ট ২০২১, ১৭:০৪

সদরঘাটের লালকুঠি ঘাট সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে নিখোঁজ মিন্টু হোসেনের (২৭) মৃতদেহ উদ্ধার করেছে নৌবাহিনী। সোমবার (২ আগস্ট) ভোর রাত ৩টার দিকে মৃতদেহটি উদ্ধার করে নৌবাহিনীর ডুবুরি দল।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, রবিবার (১ আগস্ট) রাত ১১টার দিকে সদরঘাট এলাকার লালকুঠি ঘাট সংলগ্ন পন্টুনে হাঁটার সময় বেসামরিক তিন ব্যক্তি বুড়িগঙ্গা নদীতে পড়ে যায়। এসময় স্থানীয়দের সহযোগিতায় দুই জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও একজন নিখোঁজ ছিল। খবর পেয়ে নিখোঁজ ব্যক্তির উদ্ধারে নারায়ণগঞ্জের পাগলার নৌ ইউনিট থেকে ৭ সদস্যের নৌবাহিনীর একটি ডুবুরি দল রাত ১টায় ঘটনাস্থলে গিয়ে লালকুঠি ঘাট সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে উদ্ধার তৎপরতা শুরু করে। রাত ৩টার দিকে নিখোঁজ ব্যক্তির মৃতদেহটি উদ্ধার করে নৌবাহিনীর ডুবুরি দল।

মৃতদেহ স্থানীয় কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। নিহত মিন্টু হোসেনের বাড়ি ঢাকার বংশাল এলাকায়।

/জেইউ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী