রাজধানীর যাত্রাবাড়ীতে মালঞ্চ কমিউনিটি সেন্টারের পাশে একটি ফার্নিচারের দোকানে আগুনের ঘটনা ঘটেছে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মাহফুজ বলেন, আজ শুক্রবার (৬ আগস্ট) দুপুর দুইটা সাত মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করেছে। দুপুর ২টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
এখন পর্যন্ত কোনও হতাহতের ঘটনা কিংবা ক্ষয়ক্ষতির কারণ সম্পর্কে জানা যায়নি। পরে এ ব্যাপারে বিস্তারিত জানানো সম্ভব হবে বলে ওই কর্মকর্তা জানান।









