অব্যবহৃত ডাবের খোসা ও টায়ার দিলেই পুরস্কার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০২১, ১৪:৩৮আপডেট : ০৭ আগস্ট ২০২১, ১৪:৩৮

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অব্যবহৃত টায়ার, টিউব ও ডাবের খোসা ঢাকা উত্তর সিটি করপোরেশনের কাউন্সিলর কার্যালয় কিংবা নগরভবনে এনে জমা দিলেই তার জন্য পুরস্কার হিসেবে টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থাটির মেয়র মো. আতিকুল ইসলাম। শনিবার (৭ আগস্ট) পূর্বঘোষিত কর্মসূচি ‘১০ মিনিট নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার’ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এ কাজে নগরবাসীকে যোগ দেওয়ার জন্য আহ্বান জানান তিনি।

আতিকুল ইসলাম বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে নিজ বাসাবাড়ি পরিষ্কারের কোনও লজ্জা নেই। আমাদের পানি জমতে দেওয়া যাবে না। এটা কিন্তু একটা ম্যাসেজ। আপনারা ছাদবাগান করবেন। কারণ আমাদের অক্সিজেন প্রয়োজন। কিন্তু তার টবে পানি জমতে দেওয়া যাবে না। সবাইকে সচেতন হতে হবে। অপ্রয়োজনীয় কিছু থাকলে তা পরিষ্কার রাখতে হবে। আমাদের বাসাবাড়ি, নিজের আঙিনা, অফিস আদালত পরিষ্কার রাখতে হবে। নির্মাণাধীন ভবন মালিকদের সচেতন করতে হবে।’

মেয়র বলেন, ‘আপনারা অব্যবহৃত ফুলের টব, ডাবের খোসা নিয়ে আসুন। ডাবের খোসার জন্য ৫ টাকা। টায়ার ও কমড নিয়ে আসুন। তার জন্য আমি ৫০ টাকা করে পুরস্কার দেবো।’

তিনি বলেন, ‘আমরা যখন ডাব খাবো তখন ডাব বিক্রেতারা যদি একটি ডাবের খোসাকে ৬ টুকরো করে দেন সেখানে আর পানি জমবে না।’

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর বিষয়ে তিনি বলেন, ‘মৃত্যুর দায় নিতে হবে না কেন? অবশ্যই আমাকে নিতে হবে। দায় এবং দায়িত্বশীলতা নিয়েই  কাজ করতে হবে। আর যেন কেউ মৃত্যুবরণ না করে।’

এ সময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

/এসএস/আইএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম