যে কারণে আজও রাজধানীতে ফিরছে মানুষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২১, ১৫:০৫আপডেট : ১০ আগস্ট ২০২১, ১৫:০৫

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বুধবার (১১ আগস্ট) কঠোর লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে। খুলে দেওয়া হচ্ছে অফিস-আদালত। তাইতো কর্মস্থলে যোগ দিতে একদিন আগেই রাজধানীতে ফিরছে মানুষ। গণপরিবহন চালু না হলেও ভেঙে ভেঙে প্রাইভেটকার-মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন ব্যবহার করে দূর থেকে রাজধানীতে আসছে তারা। মঙ্গলবার (১০ আগস্ট) রাজধানীর গাবতলী এলাকায় সরেজমিন ঘুরে এ চিত্র দেখা গেছে।

বিভিন্ন যানবাহন বিশেষ করে যারা ব্যক্তিগত যানবাহন দিয়ে রাজধানীতে ঢুকছেন, তাদের পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে। পুলিশ জানায়, কর্মস্থলে যোগ দিতে রাজধানীতে আসছেন অনেকেই। এছাড়া অনেকেই চিকিৎসা নেওয়ার জন্য বিভিন্ন হাসপাতালে যাচ্ছেন।

সরকারি একটি প্রতিষ্ঠানে কর্মরত আব্দুল হক মাগুরা থেকে এসেছেন রাজধানীতে। গাবতলী পার হওয়ার সময় কথা হয় তার সঙ্গে। তিনি বলেন, ‘বুধবার অফিস খোলা, তাই আজই চলে এসেছি। মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে ভেঙে ভেঙে আসতে হয়েছে। তাই খরচ একটু বেশি হয়েছে।’

আমিনবাজার ব্রিজের ওপর দিয়ে আসছে মানুষ বেসরকারি একটি প্রতিষ্ঠানে কর্মরত আওয়াল এসেছেন রাজবাড়ী থেকে। তিনি বলেন, ‘ঘাট পার হয়ে অন্য সময়ের তুলনায় একটু বেশি টাকা দিয়ে মোটরসাইকেলে করে আসতে হয়েছে। কাল অফিস খোলা সেজন্যই আসতে হয়েছে।’

গাবতলীতে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সার্জেন্ট মামুন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগামীকাল থেকে লকডাউন উঠে যাচ্ছে। এ কারণে গাবতলী এলাকায় আজ ঢাকামুখী যানবাহনের চাপ রয়েছে। আমরা যতটুকু সম্ভব জিজ্ঞাসাবাদ করছি। গাড়ির কাগজপত্র কিংবা চালকের লাইসেন্সের বিষয়গুলো আমরা চেক করছি। এছাড়া বিভিন্ন গন্তব্য থেকে আসা মানুষ কোথায় যাবে সেসব বিষয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছি। গাড়ির কাগজপত্র না থাকলে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।’

দায়িত্বপ্রাপ্ত অন্য ট্রাফিক সার্জেন্ট হাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে হবে। সচেতনতার বিষয়টি নিজেদেরই ভাবতে হবে। যে হারে করোনা সংক্রমণ বাড়ছে সচেতনতাই পারে আমাদের সংক্রমণ ঝুঁকি থেকে বাঁচাতে। নিজেরা সচেতন হলে পরিবারের সদস্যরা সুস্থ থাকবেন।’

 

/আরটি/আইএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম