গাবতলীতে মাস্ক দিলো ট্রাফিক পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২১, ১৮:৩৮আপডেট : ১০ আগস্ট ২০২১, ১৮:৩৮

গাবতলী দিয়ে যারা রাজধানীতে ঢুকছেন তাদের অনেকেরই মুখে ছিল না মাস্ক। মাস্ক ছাড়া ইতিউতি ঘোরাফেরা করছিলেন অনেকে। এবার তাই সচেতনতার আহ্বান জানিয়ে মাস্ক বিতরণ করেছে গাবতলী ট্রাফিক জোন। মঙ্গলবার ১০ আগস্ট সকাল থেকে নিয়মিত চেকপোস্ট পরিচালনার পাশাপাশি মাস্কও বিতরণ করেন ট্রাফিক পুলিশ সদস্যরা।

এ সময় মাস্কহীন ব্যক্তিদের পরামর্শও দিতে দেখা গেছে কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মকর্তাদের। দেখা গেলো, তাদের কাছ থেকে অনেক পথচারীই মাস্ক নিয়েছেন ও পরছেন। সামনে পরবেন বলেও কথা দিয়েছেন।

মাস্ক বিতরণ কর্মসূচি প্রসঙ্গে ট্রাফিক সার্জেন্ট মামুনুর রশীদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের নিজেদের সচেতনতাই পারে করোনাকে দূরে রাখতে। নিয়মিত ট্রাফিক পুলিশের কার্যক্রম পরিচালনার পাশাপাশি জনগণকে সচেতন করতে আমরা কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজ মাস্ক বিতরণ করলাম।’

এ সময়, ট্রাফিক সার্জেন্ট হাফিজুর রহমানসহ দায়িত্বরত পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।

/আরটি/এফএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম