রাজধানীতে পৃথক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০২১, ১৪:২৪আপডেট : ১১ আগস্ট ২০২১, ১৪:২৪

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন‑ সবুজবাগে গোলাম রাব্বানী (৩০) ও মোহাম্মদপুরে এ টি এম মোতাকাব্বির হোসেন জুয়েল (৪২)।

বুধবার (১০ আগস্ট) সকালে ও মঙ্গলবার (৯ আগস্ট) দিনগত মধ্য রাতে এসব দুর্ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন একজন।

ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে রাখা হয়েছে।

সবুজবাগ থানার উপ-পরিদর্শক হাসানুজ্জামান জানান, বুধবার সকালে খিলগাঁও ফ্লাইওভারে সিএনজি অটোরিকশা মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত  গোলাম রাব্বানীকে (৩০) সকাল ৯ টায় চিকিৎসক  মৃত ঘোষণা করেন। সামান্য আহত হয়েছেন চালক নুর মোহাম্মদ (৩২)।  নিহত রাব্বানী ন্যাশনাল ইন্স্যুরেন্সের  অফিস সহকারী (প্রশাসন) হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের মামাতো ভাই মিলন জানান, সকালে রাব্বানী তার কর্মস্থল গুলশান যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।

মৃত রাব্বানী সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার কাঠনিয়া গ্রামের শামসুর সরদারের ছেলে। পারিবারিক জীবনে রাব্বানী এক ছেলে সন্তানের জনক।

অপর দিকে, মঙ্গলবার দিনগত রাতে (১১ আগস্ট)  মোহাম্মদপুর থানাধীন গণভবনের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী  এ টি এম মোতাকাব্বির হোসেন জুয়েল (৪২) নিহত হয়েছেন।

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক শাহিদুল ইসলাম  বলেন, গণভবনের সামনে রাতে একমুখী রাস্তা হওয়ায় অপরদিক থেকে আসা একটা ট্রাক লড়ি দ্রুত গতিতে এসে মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে পালিয়ে যায়।

নিহত ব্যক্তি একটি বেসরকারি প্রতিষ্ঠানের অধীনে বিভিন্ন অনুষ্ঠানের কারুকার্যের কাজ করতেন। তিনি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার আমিনুল ইসলামের ছেলে। বর্তমানে মোহাম্মদপুর চন্দ্রিমা উদ্যানের বি ব্লকে থাকতেন।

/এআরআর/এআইবি/এমএস/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী