শোক দিবসে উত্তরায় স্বেচ্ছায় রক্তদান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০২১, ১২:৩৫আপডেট : ১৫ আগস্ট ২০২১, ১২:৩৯

জাতীয় শোক দিবস উপলক্ষে উত্তরা ইয়োগা সোসাইটির উদ্যোগে "স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম" অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ আগস্ট) সকালে উত্তরা ৪ নম্বর সেক্টর মাঠে এই রক্তদান কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ৪ নম্বর সেক্টর কল্যাণ সমিতির সভাপতি মেজর আনিসুর রহমান (অব.)। তিনি তার বক্তব্যে বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা রেখে আমরা রক্তদান কার্যক্রম আয়োজন করতে পেরেছি। আজ জাতীয় দুর্যোগময় সময়ে মানুষের পাশে মানবিক মমতা নিয়ে যারা রক্ত দিয়ে মুমূর্ষুর জীবন বাঁচাতে সহায়তা করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। এজন্য কোয়ান্টাম ফাউন্ডেশন ও উত্তরা ইয়োগা সোসাইটিকে ধন্যবাদ জানাই।

রক্ত দিতে এসে গাজী ইকবাল হোসেন বলেন, জাতীয় শোক দিবসে রক্ত দিতে পেরে খুবই ভালো লাগছে। আমি নিয়মিত রক্ত দান করি। করোনাকালেও আমি রক্তদান থেকে বিরত হইনি।

রক্তদান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, উত্তরা ইয়োগা সোসাইটির প্রতিষ্ঠাতা মাসুদুর রহমান মল্লিক, উত্তরা ৪ নম্বর সেক্টর কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. হারুনুর রশিদ, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সাব্বির আহমেদ, নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মো. আনাম হোসেন, সুলতান মোহাম্মদ রেজানূর, মো. লিয়াকত আলী মিয়া, মোহাম্মদ আবদুল্লাহ আল নোমান, গাজী ইকবাল হোসেন।

/এসএস/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম