অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকলে লাইসেন্স নবায়ন নয়: আতিকুল ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০২১, ১৭:০৩আপডেট : ২১ আগস্ট ২০২১, ১৭:২৫

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, বিল্ডিং কোডসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রদত্ত শর্তাবলি যথাযথভাবে অনুসরণ করার পর ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর ট্রেড লাইসেন্স নবায়ন করা হবে, অন্যথায় লাইসেন্স নবায়ন করা হবে না। 

পাশাপাশি বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকায় অগ্নিকাণ্ডে দুর্ঘটনা কবলিত এমিকন ভবনের সব ব্যবসায়িক প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স আপাতত স্থগিত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

শনিবার (২১ আগস্ট) অগ্নি দুর্ঘটনা কবলিত ভবনটি পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গেই সঙ্গেই আমার নির্দেশনা মোতাবেক ডিএনসিসির পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়ার জন্য ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীর সমন্বয়ে একটি মেডিক্যাল টিমও প্রস্তুত রাখা হয়। এমিকন ভবনের আগুন নিয়ন্ত্রণে আনতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের গাড়ির মাধ্যমে পর্যাপ্ত পানি সরবরাহ নিশ্চিতসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সঙ্গে সমন্বিতভাবে কাজে অংশগ্রহণ করে।

এ সময় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

/এসএস/এনএইচ/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম