সক্ষমতা বাড়াতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে প্রশিক্ষণ অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ আগস্ট ২০২১, ১৯:০৮আপডেট : ২৬ আগস্ট ২০২১, ১৯:০৯

বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাভুক্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এবং আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা গ্লোবাল অ্যালায়েন্স ফোর ইম্প্রুভড নিউট্রিশনের (গেইন) যৌথ উদ্যোগে অধিদফতরের কর্মকর্তাদের ‘সক্ষমতা বৃদ্ধিকরণ বিষয়ক’ একটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) অধিদফতরের সভা কক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

অধিদফতরের মহাপরিচালক বাবলু কুমার সাহার সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গেইন’র কান্ট্রি ডিরেক্টর ড. রুদাবা খন্দকার।  এছাড়াও অধিদফতরের পরিচালক শামীম আল মামুনসহ  উপপরিচালক, সহকারী পরিচালকগণ উপস্থিত ছিলেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জানায়,  ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ভোক্তা অধিকার বিরোধী কার্য প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভোক্তা-স্বার্থ সংরক্ষণে এ অধিদফতর বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা, ভোক্তাদের লিখিত অভিযোগ নিষ্পত্তি এবং সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে।

সুইজারল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা গেইন বাংলাদেশে পুষ্টিমান উন্নয়নে ২০০২ সাল থেকে কাজ করে যাচ্ছে। সংস্থাটি শিল্প মন্ত্রণালয়াধীন বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইন্সটিটিউট (বিএসটিআই) এবং খাদ্য মন্ত্রণালয়াধীন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাথে সহযোগিতা চুক্তি সম্পাদনের মাধ্যমে বিভিন্ন খাদ্যপণ্যের পুষ্টিমান নিশ্চিতকরণার্থে যৌথভাবে কাজ করছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে ভোক্তা-অধিকার সংরক্ষণে শীর্ষ প্রতিষ্ঠান বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সাথেও ৬ মাস মেয়াদি একটি যৌথ কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করে।

প্রতিষ্ঠানটি আরও জানায়, সম্পাদিত চুক্তি অনুসারে অধিদফতর পরিচালিত অন্যতম কার্যক্রম বাজার তদারকিকরণকে শক্তিশালীকরণের ক্ষেত্রে অধিদফতর এবং গেইন যৌথভাবে কাজ করবে। বিশেষকরে দুটি ভোগ্যপণ্য- ভোজ্য তেল ও লবণের পুষ্টিমান নিশ্চিতের লক্ষ্যে পণ্য দুটির নমুনা সংগ্রহ ও পরীক্ষা, অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ এবং সংশ্লিষ্ট ব্যবসায়ী ও ভোক্তাদের সমন্বয়ে সচেতনতামূলক সভা ও মতবিনিময় সভাসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করবে।

এসকল কর্মসূচির অংশ হিসেবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অধিদপ্তর, গেইন, বিএসটিআই এবং বিসিক’র বিশেষজ্ঞ কর্মকর্তার মাধ্যমে দিনব্যাপী ৬টি পৃথক কর্ম-অধিবেশনে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয়।

/এসও/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের