১০ ভবন মালিককে ১১ লাখ টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ আগস্ট ২০২১, ১৯:৩৪আপডেট : ২৬ আগস্ট ২০২১, ১৯:৩৪

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউকের অভিযানে ১০টি ভবনের মালিককে ১১ লাখ  টাকা জরিমানা করা হয়েছে। বৃহষ্পতিবার (২৬ আগস্ট) দুই সিটি করপোরেশন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে এই জরিমানা করা হয়। ভবন নির্মাণ তদারকি ও ডেঙ্গুর বিস্তার রোধে এই অভিযান পরিচালিত হচ্ছে।

রাজউক পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ) প্রকৌশলী মো. মোবারক হোসেন জানান, এডিস মশার বংশবিস্তার রোধ এবং নির্মাণ ব্যত্যয় তদারকি করতে রাজউকের আওতাধীন ৮টি জোনে ৪টি ভ্রাম্যমাণ আদালতসহ ১৯টি টিম পরিদর্শন কার্যক্রম পরিচালনা করে।

এতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৮টি নির্মিত ও ৩২টি নির্মাণাধীন ভবন পরিদর্শন করা হয়। আর ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৯টি নির্মিত ও ৪৮টি নির্মাণাধীন ভবন পরিদর্শন করা হয়। এতে বিভিন্ন অসঙ্গতির জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১০ টি ভবনের মালিককে ১১ লাখ টাকা জরিমানা করা হয়।

পরিদর্শন কার্যক্রম চলাকালীন এডিস মশার বংশ বিস্তার রোধে মশার সম্ভাব্য উৎপত্তিস্থল ভবন মালিক বা নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিনিধির মাধ্যমে পরিষ্কার করানো হয়। এসময় ব্লিচিং পাউডার, মশা-নাশক স্প্রে এবং কেরোসিন তেল ছেটানোর পাশাপাশি ভবনের চারপাশ নিয়মিত পরিষ্কার- পরিচ্ছন্ন রাখার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

/এসএস/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম