রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০২১, ০৮:০১আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ০৮:০১

রাজধানীর ওয়ারী থানাধীন হানিফ ফ্লাইওভারের উপরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মোঃ মাসুম মিয়া (২৮) ও মোঃ নাসির (৩৫)। বুধবার (৮ সেপ্টেম্বর) মধ্য রাতে ঘটনাটি ঘটে। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান।

তিনি বলেন, আমরা ট্রিপল নাইনে সংবাদ পেয়ে হানিফ ফ্লাইওভারের উপরে রাজধানী সুপার মার্কেট সংলগ্ন মসজিদের সামনের মোড় থেকে দুজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভোর চার'টার দিকে তাদের মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, খোঁজ নিয়ে জানা গেছে তারা দু'জন মোটরসাইকেলে করে দ্রুত গতিতে গুলিস্তানের দিকে যাওয়ার পথে ট্রার্নিংয়ের সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ হারান। দুজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

মৃত মাসুম মিয়ার বন্ধু ও মৃতের ভাই রাশেদ জানিয়েছেন, আমরা পুলিশের কাছে খবর পেয়ে হাসপাতালে এসে মরদেহ দেখতে পাই। যাত্রাবাড়ীর কাজলার মেম্বার গলির মোঃ কাশেম মিয়ার ছেলে মাসুম। তিনি সুয়ারেজ লাইনের সাব ঠিকাদার ছিলেন।

নাসির সম্পর্কে ইমন বলেন, যতটুকু জানতে পেরেছি তিনি জুরাইন এলাকায় থাকেন। তিনি পুলিশের সোর্সের কাজ করতেন। পুলিশ তাদের স্বজনদের সংবাদ দিয়েছেন। 

/এআইবি/এআরআর/এলকে/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের