নির্দিষ্ট তারিখেও টিকা না পাওয়ায় প্রবাসীদের বিক্ষোভ  

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১১ সেপ্টেম্বর ২০২১, ১৫:৫৬আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ১৫:৫৬

নির্দিষ্ট তারিখে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে টিকা না পাওয়ায় শনিবার (১১ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেছে সৌদি প্রবাসীরা। তাদের দাবি, টিকার জন্য লাইনে দাঁড়ালেও কর্তৃপক্ষ থেকে জানানো হয়; তাদের জন্য টিকা নেই। 

মানববন্ধনে সুনামগঞ্জ থেকে আসা সৌদি প্রবাসী কামরুজ্জামান বলেন, এসএমএসের মাধ্যমে আমাদের জানানো হয়েছে ৯ সেপ্টেম্বর টিকা দেওয়া হবে। সেই মোতাবেক সুনামগঞ্জ থেকে নির্দিষ্ট তারিখে ঢাকা মেডিক্যালের টিকাকেন্দ্রে আসি। সেখানে আমাদের সবাইকে সিরিয়ালে দাঁড়াতে বলে। সাড়ে দশটার দিকে সেখানে থাকা আনসার সদস্যরা আমাদের জানায়, আমাদের দেওয়া টিকাগুলো এখনও কেন্দ্রে এসে পৌঁছায়নি। এ টিকাগুলো ১১ সেপ্টেম্বর দেওয়া হবে। সে মোতাবেক আজ আসলেও টিকা পাচ্ছি না। 

তিনি আরও বলেন, এখনও আমরা টিকার প্রথম ডোজ পাইনি। অন্যদিকে ভিসার ও মেডিক্যাল টেস্টের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। কবে টিকা পাবো সেই হাসপাতাল থেকে কিছু বলেনি। 

মানববন্ধনে চরফ্যাশন থেকে আসা সৌদি প্রবাসী মো. আলাউদ্দিন, রাজবাড়ী থেকে আসা সিঙ্গাপুর প্রবাসী জিতু আহসানসহ প্রায় অর্ধশত প্রবাসী উপস্থিত ছিলেন।

/জেডএ/এনএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম