অবৈধ দখলদারদের নোটিস ছাড়াই উচ্ছেদ করা হবে: মেয়র আতিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫৫আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫৫

কোনও অবৈধ দখলদার ছাড় পাবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেছেন, দখলদারদের উচ্ছেদ এবং তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনার ক্ষেত্রে কাউকে নোটিস দেওয়া হবে না। দখলদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সোমবার (১৩ সেপ্টেম্বর) গাবতলী বেড়িবাঁধ সংলগ্ন এ্যাসফল্ট প্ল্যান্টের জমি উদ্ধার ও অবৈধ দখল উচ্ছেদে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, গাবতলী থেকে মোহাম্মদপুরগামী বেড়িবাঁধ সড়কে বেদখল হওয়া জমি উদ্ধার করা হবে। গাবতলী হাটের পিছনের দিকের অংশে আমারা ওয়াল নির্মাণ করেছি। কিছু কিছু জায়গায় পকেট গেট রয়েছে‑ এগুলোসহ পূর্ব দিকের কিছু অংশে দখল হয়েছে। আমরা এগুলো উদ্ধার করবো। কোন দখলদার ছাড় পাবে না। দখলদারদের উচ্ছেদে অভিযান পরিচালনার ক্ষেত্রে কাউকে নোটিস দেওয়া হবে না। দখলদারদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমাদের টার্গেটগুলোকে কয়েকটিভাগে ভাগ করেছি।

ডিএনসিসি মেয়র বলেন, এখানে ওয়াসার ৫৪ একর জমি অধিগ্রহণ করা আছে। যাদের থেকে অধিগ্রহণ করা হয়েছে তাদেরকে সরকার টাকাও দিয়েছে। কিন্তু এই জায়গা দখলদাররা দখল করে রেখেছে। যে যার মতো করে দখল করে রেখেছে, কাজ করতে গেলেই বাধা আসে। তবে আমাদের কাজ শুরু হয়েছে। দখলদাররা কেউ ছাড় পাবে না, কেউ নোটিসও পাবে না‑ অভিযানের মাধ্যমে এগুলো উচ্ছেদ করা হবে। এখানে রিটেনশনপন্ড হবে।

তিনি আরও বলেন, আমাদের এখানকার পশ্চিম পাশের ওয়ালগুলোকে তিন-চার মাসের মধ্যে একটি ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে আনবো। আর এখানে যে খালগুলো রয়েছে, এগুলো নিয়ে আমরা ডিজাইন করে ফেলেছি, এরপর এটি মন্ত্রণালয়ে পাঠানো হবে। দখলদারদের বিরুদ্ধে জনপ্রতিনিধিসহ সবাইকে সোচ্চার হতে হবে।

অভিযানকালে স্থানীয় কাউন্সিলরসহ ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসএস/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের