কল্যাণপুরে হাতিরঝিলের মতো জলাধার নির্মাণ করা হবে: মেয়র আতিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০২১, ১৯:১৯আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ১৯:১৯

রাজধানীর কল্যাণপুরে হাতিরঝিলের মতো আরেকটি দৃষ্টিনন্দন জলাধার নির্মাণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

সোমবার (১৩ জুলাই) সকালে গাবতলী বেড়ীবাঁধ সংলগ্ন এ্যাসফল্ট প্লান্টের জমি উদ্ধার ও অবৈধ দখল উচ্ছেদ অভিযান কার্যক্রম পরিদর্শনকালে তিনি একথা বলেন।

ডিএনসিসি মেয়র বলেন, কল্যাণপুরে যে জলাধারটি নির্মাণ করা হবে তাতে ওয়াকওয়ে ও সুইমিংপুল সংযুক্ত থাকবে।

আতিকুল ইসলাম বলেন, নগরীর জলাবদ্ধতার সমস্যা সমাধানে সুপরিকল্পিত জলাধার খুবই প্রয়োজন। এজন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণ করা হলেও তার অধিকাংশই অবৈধ দখলে রয়েছে, যা খুবই দুঃখজনক।

তিনি বলেন, কল্যাণপুর জলাধারের জন্য নির্ধারিত ১৭৩ একর জমির মধ্যে ১৭০ একর এবং গাবতলী বেড়ীবাঁধ সংলগ্ন এ্যাসফল্ট প্লান্ট ও অন্যান্য কার্যক্রমের জন্য নির্ধারিত ৫২ একর জমির মধ্যে অর্ধেকের‌ও বেশী অবৈধ দখলদারদের দখলে রয়েছে।

ডিএনসিসি মেয়র বলেন, আজকের অভিযানে বিনা প্রতিবন্ধকতায় প্রায় ২০ বিঘা জমি উদ্ধার করা হয়েছে, উদ্ধারকৃত জমিতে দ্রুততম সময়ের মধ্যেই বাউন্ডারি ওয়াল দেওয়া হবে।

আতিকুল ইসলাম অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ডিএনসিসি থেকে অবৈধ দখলদারদের নামে কোন বৈধ নোটিস ইস্যু করা হবে না, বিনা নোটিসেই তাদেরকে উচ্ছেদ করা হবে।

তিনি বলেন, নগরীর জলাবদ্ধতা নিরসন এবং দূষণ নিয়ন্ত্রণে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন কাজ করে যাচ্ছে।

ডিএনসিসি মেয়র বলেন, জনগণের সহায়তায় খাল উদ্ধার ও পরিষ্কার কার্যক্রম অব্যাহত থাকবে। প্রতিটি খালের দুই পাড়ের সীমানা নির্ধারণ করে তা যথাযথভাবে রক্ষণাবেক্ষণের ব্যবস্থাও গ্রহণ করা হবে।

এসময় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আমিরুল ইসলাম এবং স্থানীয় কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

/এসএস/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম