বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সাইকেল র‌্যালি

ঢাবি প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২১, ১৫:২৯আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৫:২৯

আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস। দিবসটি উপলক্ষে সাইকেল র‌্যালির আয়োজন করেছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ও বাংলাদেশ ট্যুরিস্ট সাইক্লিং। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় জাতীয় জাদুঘরের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এর আগে জাতীয় জাদুঘরের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে সংগঠন দুটি।

সমাবেশে পবা’র চেয়ারম্যান আবু নাসের খান বলেন, ‘সাইকেল শুধু যাতায়াতের জন্য নয়, পরিবেশের অন্যতম প্রধান বাহন এই সাইকেল। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আমরা এই সাইকেল চলাচলকে নিরাপদ করতে পারিনি। আজকের অন্যতম প্রধান উদ্দেশ্য হবে—আমরা নিজেরা নিরাপদে সাইকেল চলাচল করবো এবং অন্যের অসুবিধার কারণ হবো না।’

তিনি আরও বলেন, ‘লেনসহ সাইকেল চলাচলের অন্যান্য প্রতিবন্ধকতাগুলো দূর করা দরকার। সাইকেল সচেতনতামূলক প্রচারণার জন্য বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য কর্তৃপক্ষকে ভূমিকা রাখতে হবে।’

বাংলাদেশ ট্যুরিস্ট সাইক্লিংয়ের প্রধান সমন্বয়ক আমিনুল ইসলাম টুকুসের সভাপতিত্বে উক্ত সাইকেল র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ মানবাধিকার সমিতির চেয়ারম্যান মনজুর হোসেন ঈশা, বাংলাদেশ ট্যুরিস্ট সাইক্লিংয়ের সমন্বয়ক রজিনা আক্তার দুমিল, ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাবের সভাপতি নাজমুল হাসান, বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক আরিফ আহমেদ, বিডিক্লিকের সহ-সভাপতি দিনার হোসেন পাটোয়ারী, মিণফোর্সের সদস্য আহসান হাবীব প্রমুখ।

সমাবেশে সাইক্লিং নিরাপদ করতে ১০টি সুপারিশ করা হয়। সুপারিশগুলো হলো:

১. সাইকেল নেটওয়ার্ক তৈরি করা।

২. সাইকেলবান্ধব অবকাঠামো তৈরি।

৩. সাইকেল আরোহীদের আরও সচেতনভাবে সাইকেল চালানোর জন্য সতর্ক করা এবং নিয়ম মেনে সাইকেল চালাতে উৎসাহিত করা।

৪. সাইকেল লেন ব্যবহার করার প্রতি সচেতনতা সৃষ্টি করা।

৫. পরিবেশবান্ধব এই বাহনটি ব্যবহারের সুবিধা নিয়ে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাইক্লিং প্রশিক্ষণের ব্যবস্থা করা।

৬. দুর্ঘটনা রোধ করার জন্য নিরাপদ সড়ক ও সাইকেল লেনের ব্যবস্থা করা।

৭. যে স্বল্প পরিমাণ সাইকেল লেন আছে তা দখলমুক্ত করে নিরাপদ সাইক্লিং করার নিশ্চয়তা প্রদান করা।

৮. পারিবারিকভাবে সন্তানকে সাইকেল চালানোয় উৎসাহিত করার জন্য জনমত গড়ে তোলা।

৯. দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে সাইকেল পার্কিংয়ের সুব্যবস্থা রাখতে হবে।

১০. দেশি-বিদেশি ট্যুরিস্ট সাইক্লিস্টনের সরকারি সুযোগ সুবিধায় অন্তর্ভুক্ত করতে হবে।

 

/আইএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম