ডিএসসিসি এলাকায় দেওয়া হলো ২৮,৭০২ ডোজ টিকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪৫আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ২৮ হাজার ৭০২ ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এরমধ্যে ১৫ হাজার ৮৭৫ জন পুরুষ ও ১২ হাজার ৮২৭ জন মহিলা এ টিকা নিয়েছেন।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সংস্থাটির ১০টি অঞ্চলে গণটিকা কর্মসূচির আওতায় এক যোগে এ টিকা করা হয়।

ডিএসসিসির স্বাস্থ্য কর্মকর্তা ডা. সানজিদা ইসলাম জানান, মঙ্গলবার সকাল থেকে সংস্থাটির ১০টি অঞ্চলের ৭৫টি ওয়ার্ডের ৭৫টি কেন্দ্রে একযোগে টিকা কার্যক্রম শুরু হয়। এরমধ্যে অঞ্চল-১ এ দুই হাজার ৪৩১ জন, অঞ্চল-২ এ ৪ হাজার ৮৬২ জন, অঞ্চল-৩ এ ৪ হাজার ১১৫ জন, অঞ্চল-৪ এ তিন হাজার ৬৬৮ জন, অঞ্চল-৫ এ ৬ হাজার ৯৩৩ জন, অঞ্চল-৬ এ এক হাজার ৪৪৫ জন, অঞ্চল-৭ এ এক হাজার ৫০ জন, অঞ্চল-৮ এ এক হাজার ৩৯৮ জন, অঞ্চল-৯ এ এক হাজার ৪০০ জন এবং অঞ্চল-১০ এ এক হাজার ৪০০ জনকে করোনার টিকা প্রয়োগ করা হয়েছে।

/এসএস/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম