রেলপথ ধরে হেঁটে মোবাইলে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৪ অক্টোবর) বিকাল সাড়ে তিনটায় রাজধানীর তেজগাঁওয়ের নাখালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম ইসমাঈল হোসেন (৪২)।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। সেখান তার অবস্থার অবনতি হলে সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের বরাতে নিহতের মামা আবেদ আলী জানান, ঘটনার সময় ইসমাইল মোবাইলে কথা বলছিলেন। পেছন থেকে ট্রেন আসলেও তিনি খেয়াল করেননি। পরে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।









