পথচলায় সততা এবং নিষ্ঠা সবচেয়ে বড় উপাদান: তাপস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২১, ২০:১০আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ২০:১০

জীবনের পথচলায় সততা এবং নিষ্ঠা সবচেয়ে বড় উপাদান বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরশেনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
 
বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিকেলে দক্ষিণ সিটি করপোরেশনের নব নিয়োগপ্রাপ্ত ১৪ ও ১৬তম গ্রেডের ৪৭ জন কর্মচারীর প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
 
ঢাকাবাসীর আশা-আকাঙ্ক্ষা পূরণে সদা প্রস্তুত থাকার নির্দেশনা প্রদান করে মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, সততা-নিষ্ঠার সঙ্গে কাজ করলে কর্মজীবনে চড়াই-উৎরাই থাকলেও শেষমেশ সফলতা আসবে। সবচেয়ে বড় শক্তি হলো– সততা, নিষ্ঠা এবং নিজের কাজটি জানা। আপনি যদি নিজের কাজটি শিখে নেন, জেনে নেন। বঙ্গবন্ধু যেভাবে বলেছেন- ‘আমাদের দাবায়ে রাখতে পারবে না’। আপনাদেরকেও আর কেউ দাবায়ে রাখতে পারবে না।
 
সভাপতির বক্তব্যে লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর মো. মঞ্জুর হোসাইন বলেন, আপনারা অনেক ভাগ্যবান। কারণ, আপনারা চাকরিতে যোগদানের আগেই প্রশিক্ষণ পেয়েছেন। বাংলাদেশের কোনও সংস্থায় নবনিয়োগপ্রাপ্ত কোনও কর্মচারীদের আনুষ্ঠানিকভাবে কর্মে যোগদানের আগে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে-এমন নজির নেই।  

/এসএস/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম