ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, জলবায়ু পরিবর্তনজনিত বাস্তুচ্যুতদের পুনর্বাসনের বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সংস্থাগুলোর মধ্যে শক্তিশালী সমন্বয় গড়ে তুলতে হবে।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাতে সি-৪০ মেয়র'স মাইগ্রেশন কাউন্সিলের গ্লোবাল মেয়র'স টাস্কফোর্স অন ক্লাইমেট অ্যান্ড মাইগ্রেশনের দ্বিতীয় ভার্চুয়াল সভায় তিনি একথা বলেন।
আতিকুল ইসলাম বলেন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সংস্থাগুলোর মধ্যে আন্তঃসমন্বয় ও কার্যকর আলোচনার মাধ্যমে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করা খুবই প্রয়োজন। আমাদেরকে বাস্তুচ্যুত বস্তিবাসীদের বিশুদ্ধ পানি সরবরাহ, স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এবং উন্নত জীবনমান নিশ্চিতকরণের লক্ষে পরিবেশবান্ধব কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্ব দিতে হবে।
ভার্চুয়াল সভায় অন্যান্যের মধ্যে লস এঞ্জেলস, হিউস্টন, ব্রিস্টল, ফ্রিটাউন, ডাকার ও লিমা নগরীর মেয়রা বক্তব্য দেন।









