‘গবেষণার মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন সম্ভব’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ অক্টোবর ২০২১, ২১:১৩আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ২১:১৩

পুষ্টিবিদ, কৃষি গবেষক ও প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক মাস্টার ট্রেইনার (এসডিজি) ড. দেলোয়ার হোসেন মজুমদার বলেছেন, গবেষণার মাধ্যমেই দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পথ দেখানো সম্ভব। 

রাজধানীর উত্তরায় সিমেক ইন্সটিটিউট অব টেকনোলজির নতুন ভবন উদ্বোধন শেষে আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ড. দেলোয়ার বলেন, সিমেকের এই গবেষণা কেন্দ্র নতুন গবেষণা ও পলিসি তৈরির মাধ্যমে দিক নির্দেশনা দিতে পারে।

ইন্সটিটিউট ভবনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক ও গবেষকেরা বাংলাদেশে গবেষণার জন্য নিবেদিত এমন একটি উদ্যোগ নেওয়ায় সিমেক ইন্সটিটিউটের ট্রাস্টি বোর্ডের সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, সিমেকের এই উদ্যোগ তরুণদের সময়োপযোগী ও উদ্ভাবনী গবেষণায় উদ্বুদ্ধ করবে।

দিল্লীর জামিয়া মিলিয়া ইসলামিয়ার শিক্ষক ও সিমেক ইন্সটিটিউট অব টেকনোলজির রিসার্চ ফেলো ও কো অর্ডিনেটর বাংলাদেশি গবেষক ড. সঞ্জীব রায় বলেন, বিশ্বায়নের যুগে জ্ঞানচর্চা ও মানসম্মত বিদ্যাশিক্ষা নিশ্চিত করতে হলে বিশ্বমানের গবেষণার ক্ষেত্র তৈরি করতে হবে। সেজন্য দেশের মাটিতে আন্তর্জাতিক মানের গবেষণা কেন্দ্র গড়ে তোলা অত্যন্ত জরুরি।

২০১৮ সালে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত এই প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই রাজধানীতে নিজস্ব ক্যাম্পাস ও ময়মনসিংহে আউটার ক্যাম্পাসের কাজ শুরু করেছে। ভোকেশনাল ও ইঞ্জিনিয়ারিং বিভিন্ন বিষয়ে ট্রেনিং করানোর পাশাপাশি এসডিজি অ্যাকশন রিসার্চ সেন্টার ও ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টারের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সেমিনার, কর্মশালা, পাবলিক লেকচার ও গবেষণাপত্র প্রকাশে কাজ করছে এই শিক্ষা প্রতিষ্ঠানটি। এ ছাড়াও সম্প্রতি এই ইন্সটিটিউটটি জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, প্রধানমন্ত্রী কার্যালয় কর্তৃক ফ্রিল্যান্সিং অ্যাসেসম্যান্ট সেন্টার হিসেবে স্বীকৃতি পেয়েছে।

/জেএ/এনএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম