রাজধানীতে নারী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২১, ১৪:১১আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১৫:১০

রাজধানীর খিলক্ষেতে একটি ভবনের মেস থেকে একজন নারী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম ডা. মাহফুজা আক্তার মুন্নি (২৫)। রবিবার (১০ অক্টোবর) দুপুরে খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) সাবরিনা রহমান মৌরী এই তথ্য নিশ্চিত করেছেন।
 
পুলিশ জানায়, মাহফুজা আক্তার ময়মনসিংহ মেডিক্যাল কলেজ থেকে এমবিএস পাস করেন। একটি কোর্সের পরীক্ষার প্রস্তুতি নিতে খিলক্ষেতের নিকুঞ্জ-২ এলাকার ৩ নম্বর সড়কের একটি ভবনে কয়েকজন নারী চিকিৎসক মেস হিসেবে থাকতেন। মাহফুজার কক্ষ ছিল ষষ্ঠ তলায়। তার রুমমেট গ্রামের বাড়ি গিয়েছিল। তিনি ঘরে একাই ছিলেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শনিবার মাহফুজা নিজের কক্ষে লোহার সঙ্গে ওড়না প্যাঁচিয়ে গলায় ফাঁস দেন। খবর পেয়ে শনিবার রাতে ওই কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

তবে কী কারণে মাহফুজা আত্মহত্যা করেছেন, সে বিষয়ে তার পরিবারের কেউ কিছুই বলতে পারেনি। বরং তারা জানিয়েছেন, মেয়েটি খুব ঠাণ্ডা মেজাজের ছিল। তার এমন কোনও সমস্যা ছিল না, যে কারণে আত্মহত্যার মতো সিদ্ধান্ত নিতে পারেন।

তবে উপ-পরিদর্শক (এসআই) সাবরিনা রহমান মৌরীর ধারণা, পড়াশোনার চাপে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আত্মহত্যা করে থাকতে পারেন মাহফুজা। তিনি জানান, অন্য কোনও কারণ আছে কিনা তা ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর জানা যাবে।

/এআরআর/জেএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী