কিউকম গ্রাহকদের স্বার্থরক্ষায় ৪ দফা দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৩ অক্টোবর ২০২১, ১৪:৫৮আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ১৪:৫৮

ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমকে আইনি কাঠামোর মাধমে ব্যবসা পরিচালনা করতে দেওয়াসহ চার দফা দাবি জানিয়েছে কিউকম কাস্টমারস অ্যাসোসিয়েশন। বুধবার (১৩ অক্টোবর) ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটি মানববন্ধন করেছে।

বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই পাঁচ বছর ধরে পেমেন্ট গেটওয়ে হিসেবে কাজ করে আসা ‘ফস্টার’ নামের একটি সংস্থার কথা তুলে ধরেন কিউকম গ্রাহকরা। ফস্টারের বিরুদ্ধে কিউকমসহ বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানের মোট হাজার কোটি টাকা আটকে রাখার অভিযোগ উঠেছে। 

কিউকম কাস্টমারস অ্যাসোসিয়েশনের দাবি, ফস্টারকে নজরে রেখে গ্রাহকদের টাকা ফিরিয়ে দেওয়ার অনুমতি দিতে হবে বাংলাদেশ ব্যাংককে। এছাড়া ফস্টারে স্কো-সিস্টেমে কিউকম গ্রাহকদের আটকে রাখা টাকা সাতদিনের মধ্যে ফিরিয়ে দেওয়াসহ ফস্টারের সিস্টেম স্বয়ংক্রিয় করার দাবি জানানো হয়েছে মানববন্ধনে।

খুলনা থেকে আসা রিসালাত হোসেন জানান, ফেসবুকের মাধ্যকে কিউকমের লোভনীয় ডিসকাউন্ট দেখে পরিবারের সবাইকে রাজি করিয়ে প্রায় ৭ লাখ টাকায় ছয়টি মোটরসাইকেল অর্ডার দিয়েছিলেন তিনি। এখন আর তা না পাওয়ার অনিশ্চয়তার মধ্যে আছেন তারা। সরকারকে দ্রুত এর সমাধানে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

কিউকমকে আইনের আওতায় রেখে ভোক্তাদের পণ্য বুঝিয়ে দেওয়ার সুযোগ প্রদানের দাবি জানান আরেক গ্রাহক জাকির হোসেন। তিনি বলেন, ‘স্কো-সিস্টেম চালু হয়েছিল বলেই সরকারের ওপর আস্থা রেখে একটি মোটরসাইকেল অর্ডার দিয়েছিলাম।’

মানববন্ধনে কিউকম গ্রাহকদের পাশাপাশি আরও ছিলেন কিউকম কাস্টমারস অ্যাসোসিয়েশনের সভাপতি জেসি আলম হৃদয়, সাধারণ সম্পাদক আল-আমিন আহমেদ।

অনলাইনে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে কিউকমের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রিপন মিয়ার বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন এক ভুক্তভোগী। এরপর গত ৩ অক্টোবর তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

অভিযোগ রয়েছে— টিভি, ফ্রিজ ও মোটরসাইকেলে বিশেষ অফার দিয়ে পণ্য বিক্রি করতো কিউকম। একাধিক অর্ডারের মধ্যে কিছু অংশ ডেলিভারি দিয়ে বাকিগুলোর জন্য গ্রাহকদের মাসের পর মাস অপেক্ষায় রাখতো প্রতিষ্ঠানটি। 

২০২০ সালের নভেম্বর থেকে এ ধরনের প্রতারণা করে আসছে কিউকম। বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান শুরুর পর কিউকম-এর কর্মকর্তারা তাদের তেজগাঁও কার্যালয় বন্ধ করে গা-ঢাকা দেন। গ্রাহকদের কাছ থেকে ২৫০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতিষ্ঠানটি। এর সঙ্গে জড়িত রেডিও জকি (আরজে) নীরবকেও গ্রেফতার করেছে পুলিশ। 

এদিকে কিউকমের প্রধান নির্বাহীর দাবি, গ্রাহক ও মার্চেন্টের কাছে তাদের ২৫০ কোটি টাকার মতো দেনা রয়েছে। তার অভিযোগ, ফস্টারের কাছে প্রায় ৪২০ কোটি টাকা আটকে আছে তাদের। গ্রাহকের হাতে পণ্য সরবরাহের মাস পেরিয়ে গেলেও ফস্টার তাদের অর্থ দিচ্ছে না। বিপুল পরিমাণ অর্থ আটকে থাকার কারণেই গ্রাহকের পণ্য সময়মতো সরবরাহ করতে বিঘ্ন হয়েছে তাদের।

/জেডএ/জেএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম