প্রতিবন্ধী বিদ্যালয়গুলো এমপিওভুক্তির দাবিতে বুধবার (১৩ অক্টোবর) তৃতীয় দিনে প্রায় ৫০ ঘণ্টা ধরে শাহবাগে অবস্থান করছেন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা।
এর আগে গতকাল সোমবার (১১ অক্টোবর) দুপুর সাড়ে বারোটা তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করলে পুলিশ বাধা দেয়। এরপর তারা শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন।
সেদিন তাদের অবস্থান শুরু হয় দুপুর একটায়। সে হিসেবে আজ দুপুর তিনটা পর্যন্ত তাদের অবস্থান টানা ৫০ ঘণ্টা।
বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতির সমন্বয় আরিফুর রহমান অপু বলেন, আজ তৃতীয় দিনের মতো আমরা অবস্থান করছি। এনএসআই কর্মকর্তা আমাদেরকে স্মারকলিপি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যেতে বলেছেন। আমরা স্মারকলিপি নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা করছি। আপাতত দাবি না মানা পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান করব।









